নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন আর. এন. রবি। বুধবার সন্ধ্যায় তিনি কলকাতায় পৌঁছান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন বিচারপতি সুজয় পাল।
নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের আগে গত ৫ মার্চ হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি. ভি. আনন্দ বোস। আচমকা তার পদত্যাগ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নিজেও এই পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, দিল্লি যাওয়ার আগে আনন্দ বোস জানান, তিনি সবসময় সংবিধান অনুযায়ী কাজ করেছেন এবং রাজ্যের নির্বাচিত সরকারকে সম্মান জানিয়েই দায়িত্ব পালন করেছেন।
নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের