নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - লক্ষ্মীপুজোর সন্ধ্যায় শান্তি সহ সমৃদ্ধির আরাধনার বদলে সংসারে অশান্তির অভিযোগ তুলে কাঁকসা থানায় অভিযোগ জানালেন শিলামপুরের কাটাবাগান এলাকার মহিলারা। অভিযোগ , বেআইনি ভাবে এলাকায় চলছে দেদার মদ বিক্রি। যার জেরে এলাকার পুরুষেরা আসক্ত হচ্ছেন মদে।
সূত্রের খবর , সোমবার সন্ধ্যায় একদল স্থানীয় গৃহবধূ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ঢুকে পড়েন কাঁকসা থানার ভিতর। তাদের অভিযোগ , এলাকায় বেআইনিভাবে দেশি মদ বিক্রির কারণে ঘরে ঘরে অশান্তি লেগেই রয়েছে। মহিলারা জানান , এলাকার বহু পুরুষ সদস্য সারাদিন কাজ করে উপার্জনের টাকা মদে উড়িয়ে দিচ্ছেন। ফলে সংসারে নেমে এসেছে অনটন , তৈরি হচ্ছে গৃহকলহ। শুধু তাই নয় , অতিরিক্ত মদ্যপানের কারণে ইতিমধ্যেই এলাকার কয়েকজন প্রাণ হারিয়েছেন বলেও অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি , আগে এলাকায় চোলাই মদের রমরমা থাকলেও পুলিশের ধরপাকড়ের জেরে তা বন্ধ হয়। কিন্তু বর্তমানে প্রকাশ্যে দেশি মদ বিক্রি চলছে। এমনকি তা রুখতে গেলে মহিলাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে থানার আইসির সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা তুলে ধরেন তারা। কাঁকসা থানার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় মহিলারা। পুলিশের উপর পূর্ণ আস্থা থাকার কথা জানালেও , দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অভিযোগকারী এক মহিলা এপ্রসঙ্গে জানান , ''আমাদের এলাকায় বেআইনি মদ বিক্রি প্রচন্ড পরিমানে বেড়ে গেছে। এলাকায় প্রায় সব পুরুষই মদের নেশায় আসক্ত হয়েছে। তারা যত টাকা রোজগার করে সবই মদের জন্য উড়িয়ে দেয়। সংসারে কোনও টাকা দেয় না। আমরা এই জ্বালায় জর্জরিত। ফলে আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার একটা সুরাহা চাই।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের