নিজস্ব প্রতিনিধি , লখনউ - ফের জঙ্গি হামলার ছক ভারতে। আরও একবার তা বানচাল করল প্রশাসন। লখনউয়ে ছক কষে তা বাস্তবায়িত করার আগেই স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ STF এর জালে ধরা পড়ল ৪ জঙ্গি। অভিযুক্ত প্রত্যেকের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে দাবি তদন্তকারীদের। লখনউ স্টেশনে বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল তাদের। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে STF।
সূত্রের খবর , অভিযুক্তদের নাম সাকিব ওরফে ডেভিড (২৫), আরবাব (২০), বিকাশ গেহলওয়াত ওরফে রৌনক (২৭) এবং লোকেশ ওরফে পোপলা পণ্ডিত (১৯)। দীর্ঘদিনের পরিকল্পনার পর আগুন লাগিয়ে অথবা বিরাট বিস্ফোরণ ঘটিয়ে লখনউ রেল লাইনের সিগন্যাল-সহ সম্পত্তি ধ্বংস করার চেষ্টা চালাচ্ছিল। আলাদা আলাদা জায়গা থেকে লখনউতে এই অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। তাদের আটক করে তদন্ত শুরু করেছে স্পেশাল টাস্ক ফোর্স।
তদন্তে নেমে STF জানতে পেরেছে , সন্দেহভাজন অভিযুক্তরা সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। দুজনের বাড়ি মিরাটে। বাকি দুজন নয়ডার। পাকিস্তান থেকে আসা নির্দেশ মেনেই এই হামলার পরিকল্পনা করেছিল তারা। অভিযুক্তের কাছ থেকে একটি দাহ্য পদার্থে ভরা ক্যান, ৭টি স্ম্যার্টফোন, ২৪ টি প্রম্পপ্লেট ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এর আগেও একাধিক জায়গায় অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে স্বীকার করেছে লোকেশ। সেই ভিডিও পাকিস্তানে পাঠিয়ে বিনিময়ে অনলাইনের মাধ্যমে টাকা কামিয়েছে। তদন্তে নেমে পুলিশ এও জানতে পেরেছে যে এই কাণ্ডের মূল মাথা সাকিব। তিনিই বাকিদের দলে যোগ করেন। জিজ্ঞাসাবাদে সাকিবও অনেক অপরাধ স্বীকার করেছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের