নিজস্ব প্রতিনিধি, হুগলী - বহুদিন ধরেই উত্তরপাড়া পুরসভা এলাকার রাস্তাঘাট নিয়ে অসন্তোষ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। খানাখন্দে ভরা রাস্তা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা, বৃষ্টিতে জল জমে চরম ভোগান্তি। এই অভিযোগ নতুন নয়। কিন্তু এবার সেই ক্ষোভই প্রকাশ্যে আনলেন শাসকদলেরই কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জী। তাঁর সরাসরি স্বীকারোক্তি রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে।

সূত্রের খবর , উত্তরপাড়ার বেশ কয়েকটি রাস্তার মেরামতের টেন্ডার ইতিমধ্যেই ডাকা হয়েছে। কাজের অর্ডার জারি হলেও বর্ষার কারণে তা শুরু করতে সমস্যা হচ্ছে। বিশেষত জিটি রোড ও টি এন মুখার্জি রোডে বড়সড় কাজের পরিকল্পনা রয়েছে।
ঘটনা প্রসঙ্গে শাসকদলের কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জি স্পষ্ট জানান, “পুরসভার দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই আজ এই ভয়াবহ পরিস্থিতি। মানুষ ট্যাক্স দিচ্ছেন, অথচ তার সঠিক ব্যবহার হচ্ছে না। রাস্তা, নিকাশি, আলো কোনও দিকেই উন্নয়ন নেই। প্রতিদিন মানুষ অভিযোগ করছেন, কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না। একজন জনপ্রতিনিধি হিসেবে লজ্জা লাগছে। সাধারণ মানুষের দাবিদাওয়া মেটাতে না পারলে প্রতিবাদ করেই এসেছি, ভবিষ্যতেও প্রতিবাদ করে যাব।”

৪ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ও বিরোধী দলনেতা প্রবীর কংসময়ী জানান, “হিন্দমোটর উত্তরপাড়ার বিভিন্ন রাস্তা ইতিমধ্যে নানা প্রকল্পের জন্য কাটা হয়েছে। বৃষ্টির কারণে ঢালাইও উঠে যাচ্ছে। আমরা পৌরপ্রধানকে জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন পুজোর আগেই রাস্তাগুলি পিচ দিয়ে মেরামত হবে। যদি তা না হয়, আমাদের দল দায়িত্বপূর্ণভাবে এই বিষয়ে সোচ্চার হবে।” বিজেপি প্রসঙ্গে তার প্রতিক্রিয়া ছিল, “আজ যারা বিজেপি করছে, কাল তারাই তৃণমূল করেছে। কোনও ফারাক নেই। কাটমানি নিয়ে যারা চিৎকার করছে, তারা যখন ভাগ পেত, তখন কিছু বলেনি। ভাগ না পেয়ে বিরোধিতা শুরু করেছে।”

উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল জানান, “বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তা সংস্কারের কাজ পুজোর আগেই হয়ে যাবে। রাজ্য সরকার জিটি রোডের কাজ পুজোর আগে শুরু করবে। আর টি এন মুখার্জি রোডের কাজ পুজোর পর এভার ব্লকের বিশেষ ইট দিয়ে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা দেরি হয়েছে। তবে রাজ্যসরকার ফান্ড দিচ্ছে, প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে কাজ শেষ করা। ড্রেনের গভীরতা, রাস্তার উপকরণের মান থেকে শুরু করে সবকিছুর উপর ইঞ্জিনিয়ার ও PWD-র নজরদারির জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি।”

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের