6a86ca552942b_Gallery_1787218428483
আগস্ট ২০, ২০২৬ দুপুর ০৩:০৮ IST

ক্যানসারের টিকায় বড় সাফল্য! এবার সাধারণ মানুষের জন্যও আশার আলো

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে একটি টিকা। মেলানোমায় আক্রান্ত রোগীদের উপর পরীক্ষায় মিলেছে আশাব্যঞ্জক ফল। ক্যানসার নির্মূলের পর ফের ফিরে আসার ঝুঁকি কমাতেই তৈরি হয়েছে এই টিকা। সফল হলে আগামী দিনে আরও বেশি রোগীর চিকিৎসায় ব্যবহার হতে পারে এই পদ্ধতি।

মার্ক ও মডার্না যৌথভাবে এই টিকা তৈরি করেছে। মূলত ত্বকের ক্যানসার মেলানোমায় আক্রান্তদের উপর পরীক্ষা হয়েছে। প্রচলিত ক্যানসারের ওষুধ কেট্রুডার সঙ্গে টিকাটি প্রয়োগ করা হয়। বিশেষ করে রোগের শেষ পর্যায়ের রোগীদের নিয়েই পরীক্ষা চালানো হয়েছে। প্রাথমিক ফল ইতিবাচক বলে জানায় দুই সংস্থা। তাঁদের দাবি, চিকিৎসার পর ক্যানসার ফেরার সম্ভাবনা কমাতে পারে এই টিকা। পাশাপাশি রোগটি শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমতে পারে।

এই টিকার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যক্তিভেদে আলাদা করে তৈরি করা। এমআরএনএ প্রযুক্তির সাহায্যে প্রস্তুত হবে এটি। রোগীর ক্যানসার কোষের বৈশিষ্ট্য অনুযায়ী টিকার নকশা করা হবে। এরপর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করবে টিকা। ক্যানসার কোষ চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই লক্ষ্য। কেট্রুডার সঙ্গে ব্যবহারে সেই প্রতিরোধ ক্ষমতা আরও কার্যকর হচ্ছে বলে দাবি সংস্থাগুলির।

পরীক্ষায় মূলত গুরুতর অবস্থায় থাকা মেলানোমা রোগীদের রাখা হয়েছিল। অনেকের ক্ষেত্রেই রোগ শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। সেই পরিস্থিতিতে টিকা প্রয়োগের পর ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে বলে দাবি করা হয়েছে। চিকিৎসার পর ক্যানসার আবার ফিরে আসা ঠেকানোই গবেষণার অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে মেলানোমার পাশাপাশি অন্যান্য ধরনের ক্যানসারের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

ক্যানসারের টিকা নিয়ে একই সময়ে গবেষণা চালাচ্ছে রাশিয়াও। কয়েক দিন আগে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট তাদের মেলানোমার টিকার ফল জানায়। মানব শরীরে প্রয়োগের পর একজন রোগীর ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার দাবি করে তারা। রোগীর শরীরে টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়ার মতো প্রতিরোধ ব্যবস্থা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়।

তবে নতুন টিকা এখনও সাধারণ মানুষের জন্য বাজারে আসেনি। আরও বড় পরিসরে পরীক্ষা চালানো প্রয়োজন। দীর্ঘ সময় ধরে রোগীদের পর্যবেক্ষণও করতে হবে। গবেষণার পরবর্তী ধাপ সফল হলে চিকিৎসাক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ক্যানসার ফিরে আসা ঠেকানোর ক্ষেত্রে নতুন পথ খুলতে পারে এই টিকা।

আরও পড়ুন

তুষারধস, হিমবাহ না ভূমিকম্প! নেপাল হড়পা বান নিয়ে সামনে এল গবেষণার ভয়াবহ তত্ব
আগস্ট ২৬, ২০২৬

তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি

নেপালে হড়পা বানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ! নিখোঁজ ১০৫ ভারতীয়, ৪০০ কৈলাসযাত্রী, খোঁজ নেই একাধিক পুলিশ-সহ আধাসেনার
আগস্ট ২৬, ২০২৬

তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা

বাংলায় জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশে প্রকাশ্যে ঘুরছে শীর্ষ আল কায়েদা নেতা! ভারতের নিরাপত্তা নিয়ে বড় সংকেত হাসিনাপুত্রের
আগস্ট ২৬, ২০২৬

ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের