নিজস্ব প্রতিনিধি, চীন- হেনান প্রদেশের ফুলিউদিয়ান গ্রামে ঘটেছে বেশ অদ্ভুত একটি ঘটনা। ২৮ বছরের লিউ বাড়ির একটি শুকিয়ে যাওয়া কুয়ো ভরাটের কাজে পরিবারের সদস্যদের সাহায্য করছিলেন। কুয়োর মুখ কাঠের তক্তা দিয়ে ঢাকা ছিল। সেই তক্তার উপর পা দিতেই সেটি ভেঙে যায়। এরপর আচমকা কুয়োর মধ্যে পড়ে যান লিউ। তবে পুরোপুরি নিচে পড়ে যাওয়ার আগেই তার শরীর কুয়োর মুখে আটকে যায়।
লিউয়ের বুকের নিচের অংশ কুয়োর মুখে আটকে থাকায় তিনি আর গভীরে পড়ে যেতে পারেননি। আর আশ্চর্যের বিষয়, তার বড় পেটই যেন সেই মুহূর্তে তাকে আরও নিচে পড়ে যাওয়া থেকে আটকে রাখে। জামাহীন অবস্থায় কুয়োর মুখে আটকে থাকা লিউ বেশ কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করেন। পরে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। বেশ সতর্কতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে লিউয়ের শরীরের চারপাশে দড়ি বাঁধা হয়। এরপর তাকে ধীরে ধীরে টেনে কুয়োর মুখ থেকে ওপরে তুলে আনা হয়। শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয় তাঁকে। উদ্ধারকাজের সেই মুহূর্তের ভিডিও পরে লুওইয়াং ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় লিউয়ের শরীরে কোনও গুরুতর আঘাত লাগেনি। তিনি সম্পূর্ণ নিরাপদেই ছিলেন। ফায়ার সার্ভিসের ধারণা, তার ওজন প্রায় ৫০০ পাউন্ড। একটি শুকিয়ে যাওয়া কুয়ো ভরাট করতে গিয়ে এমন বিপত্তি ঘটলেও শেষ পর্যন্ত নিজের শারীরিক গঠন এবং দ্রুত দমকলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান লিউ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের