নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শরীরজুড়ে অত্যাচারের ক্ষতচিহ্ন বারাসাতে এক কিশোরীর উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা সামনে আসছে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার অপরাধে লাগাতার হুমকি ও শারীরিক নির্যাতনের শিকার হতে হল এক কিশোরীকে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তিন যুবক দীর্ঘদিন ধরেই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় এবং জোর করে তাদের সঙ্গে যেতে চাপ দেওয়া হয়। কিন্তু ভয়ে ভেঙে না পড়ে, চোখে চোখ রেখে প্রতিবাদ চালিয়ে যায় কিশোরী। এরপরও পিছু ছাড়েনি অভিযুক্তরা। দিনের পর দিন মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে যাওয়ার কথা জানায় সে।
নির্যাতিতা কিশোরীর অভিযোগ, ' আমাকে মেসের ৩ জন ছেলে অনেক দিন ধরে আমাকে টোন কাটছিল। কিন্তু তার প্রতিবাদ করায় আমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তারপর ৮ তারিখ আমার বাড়িতে তালা দেওয়া ছিল কিন্তু সেই তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে মারধর করে। আমার চুলের মুঠি ধরে বাইরে বের করে নিয়ে আসা হয়। তিনজন ছেলে ছাড়াও আমার জ্যাঠাও আমাকে মারধর করেন। আমার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় জেনারেল ডায়েরি করার পরেও কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ভবিষ্যতেও তো এর থেকে খারাপ কিছু হতে পারে আমার সঙ্গে। তাই আমি চাই এটার উপযুক্ত বিচার হোক।'
কিশোরীর মায়ের অভিযোগ, 'আমি বাড়িতে না থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটেছে। ক্লাবের ছেলেদের জানানো হয়েছিল কিন্ত তারাও ছেলেগুলোর পক্ষ নিয়ে কথা বলেছে। উল্টে আমার মেয়ের নামে থানায় কেস করার হুমকি দিয়েছিল। আমি চাই যায় হয়ে থাকুক আমার মেয়েকে যেন তার মধ্যে না টানা হয়। আর যারা ওকে এই ভাবে মেরেছে তাদের উপযুক্ত শাস্তি হোক।'
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের