নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - আপ ছেড়ে বিজেপিতে যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন হরভজন সিং।
প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদের দলবদল ঘিরে কম বিতর্ক হয়নি। দল ছাড়ার পর তাঁকে ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। জলন্ধরে তাঁর বাড়ির সামনেও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল। এ বার সেই দলবদল নিয়ে নিজের বক্তব্য জানালেন হরভজন।
২০২২ সালে আপের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন হরভজন। চলতি বছরের এপ্রিলে আরও ৬ সদস্যের সঙ্গে বিজেপিতে যোগ দেন তিনি। সম্প্রতি পিটিআইয়ের সদর দফতরে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে যান তিনি। সেখানে নিজের সিদ্ধান্তের কারণ জানান প্রাক্তন অফ-স্পিনার। তাঁর বক্তব্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁকে আপে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি খেলাধুলা সংক্রান্ত বিষয় তুলে ধরাই ছিল উদ্দেশ্য।
তখনই হরভজন স্পষ্ট করে দিয়েছিলেন, রাজনীতি নিয়ে কথা বলবেন না। খেলাধুলার উন্নয়ন নিয়েই কাজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে পরিস্থিতি তাঁর প্রত্যাশামতো এগোয়নি বলে অভিযোগ। হরভজন জানান, পাঞ্জাবের পাশাপাশি জাতীয় স্তরেও খেলাধুলার প্রসারের সুযোগ পাওয়ার আশাতেই আপে যোগ দিয়েছিলেন। নিজের একাধিক ভাবনা ও পরিকল্পনা দলের সামনে রেখেছিলেন তিনি। কিন্তু সেগুলির কোনওটিই গুরুত্ব পায়নি বলে দাবি প্রাক্তন ক্রিকেটারের।
তাঁর দেওয়া পরামর্শ অনুযায়ী সামান্য একটি পদক্ষেপ হলেও তিনি দল ছাড়তেন না বলে জানান। তাঁর কথায়, যে উদ্দেশ্যে আপে যোগ দিয়েছিলেন, সেটিই পূরণ হচ্ছিল না। বারবার চেষ্টা করেও সাড়া না পাওয়ার পরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। দলত্যাগের পর হরভজনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছিল আপ। জলন্ধরে তাঁর বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছিল। কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি বাড়ির বাইরে 'বিশ্বাসঘাতক' লেখা হয়েছিল বলে জানান তিনি।
যদিও আন্দোলনকারীদের নাম সরাসরি বলতে চাননি হরভজন। তাঁর প্রশ্ন, ক্রিকেটের জন্য সাধারণ মানুষের এত ভালবাসা পাওয়ার পর তাঁকে কেন এমনভাবে আক্রমণ করা হবে? আপের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে পাঞ্জাববাসীকে দেওয়া প্রতিশ্রুতির হিসাব চান তিনি। কাউকে বিশ্বাসঘাতক বললেই তিনি বিশ্বাসঘাতক হয়ে যাবেন না বলেও মন্তব্য করেন। একইভাবে চোর বললেই কেউ চোর হয়ে যান না বলে দাবি তাঁর। দেশ ও পাঞ্জাবের প্রতি ভালোবাসার জন্য কারও শংসাপত্রের প্রয়োজন নেই বলেও জানান হরভজন।
এদিনের সাক্ষাৎকারে পাঞ্জাবের মাদক সমস্যার কথাও উঠে আসে। বিভিন্ন সমীক্ষার তথ্য অনুযায়ী, রাজ্যের অন্তত ১৫ শতাংশ মানুষ মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন। অ্যালকোহলের পাশাপাশি হিরোইনের মতো ওপিওডের ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রাজ্যে ৭০ হাজারের বেশি মাদক মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৯৫ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে জলন্ধরের সুরজিত সিং হকি অ্যাকাডেমির প্রসঙ্গ টানেন হরভজন।
তাঁর বক্তব্য, একসময় খেলাধুলায় পাঞ্জাব দেশের অন্যতম এগিয়ে থাকা রাজ্য ছিল। সানসারপুরের মতো ছোট গ্রাম থেকেই জাতীয় হকি দলে ৯ জন খেলোয়াড় জায়গা পেয়েছিলেন। এখন মাদক সহজলভ্য হওয়ায় যুবসমাজ ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তাঁর। যে এলাকায় মাদক ঢোকে, সেখানে একের পর এক প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পাঞ্জাবের পরিস্থিতি আরও সংবেদনশীল বলে মনে করেন হরভজন। তাঁর মতে, মাদক কীভাবে রাজ্যে ঢুকছে তা খুঁজে বের করতে হবে। পাশাপাশি পাচার বন্ধে কঠোর ব্যবস্থা ও শক্ত আইন করার পক্ষেও সওয়াল করেছেন প্রাক্তন ক্রিকেটার।
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের