নিজস্ব প্রতিনিধি, তেহরান - মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব লক্ষাধিক আমেরিকার মানুষ। ‘নো কিংস’ মিছিল করছেন তাঁরা। এই আবহে ট্রাম্পকে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তিনি বলেন, “ক্ষমতা থাকলে নো কিংস মিছিল বন্ধ করে দেখান।“
নিজের এক্স হ্যান্ডেলে ‘নো কিংস’ মিছিলের বেশকিছু ছবি পোস্ট করেছেন খামেনেই। তিনি লিখেছেন, “আমেরিকার বিভিন্ন জায়গায় ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন বহু মানুষ। তাঁরা পথে নেমেছেন। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন প্রায় ৭০ লক্ষ মানুষ। মার্কিন প্রেসিডেন্টের যদি ক্ষমতা থাকে, তাহলে তাঁদের শান্ত করে দেখাক। অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।“
উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোতে মিছিল করেন প্রায় ৭০ লক্ষের বেশি মানুষ। মিছিলে শামিল হওয়া সল্ট লেক সিটির এক আইনজীবী জানিয়েছেন, “আমরা নীতিগুলি নিয়ে তর্ক করতে পারি। এভাবেই হয়তো সমস্যার সমাধান করা যেত। কিন্তু আমরা মানুষের মূল্য নিয়ে কোনও তর্ক নিশ্চয়ই করতে পারি না।“
আমেরিকার পতাকা নিয়ে মিছিলে সামিল হন লক্ষাধিক মানুষ। মিছিলে স্লোগান ওঠে ‘নো মোর ট্রাম্প’। মিছিলে যোগ দেন আইনজীবী থেকে শিক্ষক, অবসরপ্রাপ্ত সেনাকর্মী থেকে চাকরি হারানো সরকারি কর্মী, শিশু থেকে বৃদ্ধ, পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধা। চলতি বছরের জুনে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান উঠেছিল ‘নো কিংস’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘সংবিধান বাঁচাও’।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের