নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের শহরের হোটেল থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যু কসবার রাজডাঙার একটি হোটেলে। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, শনিবার দুপুরে কসবা রাজডাঙা এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হয় বীরভূমের বাসিন্দা আদর্শ লোসালালকারের দেহ। হোটেলের পাঁচতলার একটি ঘরের মেঝে থেকে দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে হোটেলের ওই ঘরে তিনজন ভাড়া নিয়েছিলেন। বেশ কিছুক্ষণ তারা ওই ঘরে ছিলেন। তবে গভীর রাতে দুজন হোটেল ছেড়ে চলে যান। তার পরে আর ফেরেননি। তার পরেই ওই ঘর থেকে তৃতীয় যুবকের দেহ উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে কসবা থানার পুলিশ, ডগ স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুজনের গতিবিধি এবং সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাকি খুন সে বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের