নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজেপির নজিরবিহীন জয়। গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৯ টি আসনের মধ্যে ৯ টিতেই জয় লাভ করে বিজেপি। ঘটনায় উচ্ছাসিত গেরুয়া শিবির।
সূত্রের খবর , চন্ডিপুর বিধানসভার অন্তর্গত গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল ভারতীয় জনতা পার্টি। মোট ৯ টি আসনের মধ্যে একতরফা ভাবে ৯ আসনেই জয় লাভ করে বিজেপি। এই ফলাফলে কার্যত চুপ তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে , এই জয় শুধু একটি সমবায় সমিতির নির্বাচন নয়। গোটা গুড়গ্রাম অঞ্চলের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল গেরুয়া শিবির।
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে এই জয়কে “ঐতিহাসিক” বলে বর্ণনা করা হয়। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে দলীয় নেতৃত্ব বার্তা দেয় , আগামীদিনে এই জয় আরও বড় রাজনৈতিক সাফল্যের দিশা দেখাবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন , এই নির্বাচনী ফলাফল আগামী বিধানসভা ভোটেও বড় প্রভাব ফেলতে পারে। মাঠঘাট , বাজার , চায়ের দোকান , সর্বত্র এখন গুড়গ্রামে বিজেপির জয়েরই চর্চা।
বিজেপির তরফে জানানো হয় , “মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত শাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পরিবর্তনের বার্তা দিয়েছে। তাই তারা গেরুয়া পতাকাতেই ভরসা রাখছে। এই কারণ বসতই আমরা বিপুল ভোটে জয় লাভ করেছি। ৯ টি আসন ছিলো। তার মধ্যে আমরা ৯ টিতেই জয় লাভ করি। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও এগিয়ে যাবো।''
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের