নিজস্ব প্রতিনিধি, দিল্লি - মেরি কম। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় মহিলা বক্সার। ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। এর ২ বছর পর প্রাক্তন স্বামী কারুং ওনলারকে ‘বেকার’ বলে আক্রমণ করলেন মেরি কম। তাঁর মন্তব্যে কেঁপে গিয়েছে নেটভুবন। পাল্টা মেরিকে তোপ দেগেছেন ওনলার।
২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারুং ওনলার ও মেরি কম। সেই সময় ফুটবলার ছিলেন কারুং ওনলার। তাঁদের ৪ সন্তান রয়েছে। কিন্তু ২০১৩ সাল থেকে মেরি ও ওনলারের সুখের সংসার ধীরে ধীরে অন্ধকারে পরিণত হতে থাকে। শেষ পর্যন্ত ২০২৩ সালে ২০ ডিসেম্বর ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তাঁরা। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় মেরি ও ওনলারের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেরি বলেন, “সফল কেরিয়ার তো দূরের কথা। ওনলার আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াত। সত্যি কথা বলতে একটাও পয়সা উপার্জন করেনি। কোনও আত্মত্যাগ নেই, কোনও অবদান নেই। দিনরাত পড়ে পড়ে ঘুমোত। আমার খারাপ লাগত খুব। আমি অনেক উপার্জন করেছি, বিশ্বাস করে সমস্ত অর্থ তুলে দিয়েছিলাম ওর হাতে। কিন্তু পরে দেখলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে।“
মেরির অভিযোগ খারিজ করে পাল্টা ওনলার বলেন, “বিয়ের সময়ে আমি চুক্তিবদ্ধ ফুটবলার ছিলাম। ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলাম। মেরির বক্সিং কেরিয়ার যেন ভালোভাবে এগোতে পারে তার জন্য প্রচুর আত্মত্যাগ করেছি। ফুটবল ছেড়ে দিয়েছি, সন্তানদের দেখাশোনা করেছি। মেরিকে ভালোবেসেই সব দায়িত্ব সামলেছি।“ এখানেই শেষ নয়।
ওনলার আরও দাবি করেন, এক জুনিয়র বক্সারের সঙ্গে মেরি কমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি হয়। ২০১৭ সালের পর বক্সিং অ্যাকাডেমির সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন মেরি কম। তাঁর কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট সহ একাধিক প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন ওনলার।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের