নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - সম্প্রতি কলকাতায় তিনটি মেট্রো রুট উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রশাসনিক সভা থেকে শাসক দলকে নিশানা করে প্রধানমন্ত্রী চোর বলে সম্বোধন করেন। মঙ্গলবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একাধিক কর্মসূচির উদ্বোধন করেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর চুরি ও চোর শব্দের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, 'প্রধানমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান করি। কিন্তু পরিবর্তে আপনারও বাংলাকে সম্মান করা উচিত। কোন সাহসে আপনি বাংলাকে চোর বলেন। উত্তরপ্রদেশ সব থেকে বড় চোর। মহারাষ্ট্র তার প্রমাণ আছে।' নাম না করে শুভেন্দুকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনি তো চোর সর্দারদের নিয়ে মিটিং করেন।'
একইসঙ্গে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও নতুন করে তোলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বারবার টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ' ১৮৬টি প্রতিনিধিদল পাঠিয়েছিল কেন্দ্র। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবু অস্বচ্ছতার অভিযোগ তুলে বাংলাকে শূন্য দিচ্ছে কেন্দ্র। এটা কি মেনে নেওয়া যায়? বাংলায় কথা বললে তাদের কাজ দেবেন না। বাংলার ছেলেমেয়েদের পড়তে দেবেন না, কেন? বাংলাকে বারবার কেন বঞ্চিত করা হচ্ছে।'
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের