নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র আন্দোলন নিয়ে নিজের মত জানান হাসিনা। দেশের বর্তমান অবস্থা নিয়েও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ওই আন্দোলনের প্রভাব নিয়ে ভারতকে সতর্কবার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
বুধবার তথাকথিত ছাত্র আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বক্তব্য রাখেন শেখ হাসিনা। দীর্ঘ সময় পর এই বিষয়ে মুখ খোলেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ও। হাসিনার দাবি, ২০২৪ সালের আন্দোলন শুধু ছাত্রদের বিক্ষোভ ছিল না। কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে সেটিকে ব্যবহার করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
হাসিনা বলেন, গত দু'বছর ধরে বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, শুরুতে সরকার সমস্যা মেটানোর চেষ্টা করেছিল। কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল। ৩ জন মন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু পরে তাঁর পদত্যাগের দাবি ওঠে। মিথ্যা প্রচারও চালানো হয়েছিল বলে অভিযোগ করেন হাসিনা।
তিনি আরও দাবি করেন, প্রকৃত শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগানো হয়েছিল। কিছু গোষ্ঠী আন্দোলনকে হিংসাত্মক পথে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল অশান্তি তৈরি করা। পাশাপাশি সরকার পরিবর্তন করাই ছিল লক্ষ্য। হাসিনার অভিযোগ, আন্দোলনের সময় থানা ও সরকারি দফতরে হামলা হয়েছিল। আওয়ামী লীগের ১০ হাজার সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে ৫০ হাজার মানুষকে গ্রেফতারের অভিযোগও তোলেন।
শেখ হাসিনা বলেন, 'গত দু’বছর ধরে আমি বাংলাদেশকে ভুগতে দেখেছি। দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ২০২৪ সালের আন্দোলন শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। শুরুতে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু গোষ্ঠী সেই আন্দোলনকে হিংসার পথে নিয়ে যায়। গোটা বিষয়টিকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেয়'।
পুলিশের ভূমিকার পক্ষেও সওয়াল করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, আন্দোলনের নামে থানা ও সরকারি দফতরে আগুন লাগানো হয়েছিল। একইসঙ্গে আওয়ামী লীগের কর্মীদের উপর হামলার অভিযোগও করেন তিনি। এদিকে ভারতের সাম্প্রতিক ককরোচ আন্দোলনের প্রসঙ্গও সামনে এসেছে। দিল্লিতে শুরু হয় ওই বিক্ষোভ। পরে তা কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের পিছনে অন্য কোনও শক্তি রয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
কলকাতায় ওই বিক্ষোভ চলাকালীন ডোরিনা ক্রসিং এলাকায় উত্তেজনা ছড়ায়। অবস্থান চলার সময় পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ। ঘটনায় আন্দোলনের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, হাসিনার বক্তব্যে ভারতের জন্য পরোক্ষ সতর্কবার্তা রয়েছে। তাঁর ইঙ্গিত, কোনও আন্দোলনের আড়ালে অন্য কোনও শক্তি সক্রিয় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে এই মন্তব্য ঘিরে বাংলাদেশ ও ভারত-দুই দেশেই নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের