নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ইংরেজি নববর্ষের দিন মাতৃদর্শনের টানে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমালেন বাঁকুড়ার জয়রামবাটিতে।বছরের প্রথম দিনে আধ্যাত্মিক শান্তির খোঁজে সকাল থেকেই ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যায়। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজে ভরে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে , কাশিপুর উদ্যানবাটিতে স্বয়ং রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়ার স্মৃতিতে নানা জায়গায় উৎসব অনুষ্ঠিত হলেও এখানে আলাদা করে কল্পতরু উৎসবের আয়োজন হয় না। তা সত্ত্বেও নববর্ষ উপলক্ষ্যে মায়ের দর্শন পেতে ভোর থেকেই মাতৃ মন্দিরে লম্বা লাইন পড়ে যায়।
মা সারদার জন্ম ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর। জীবনের দীর্ঘ সময় তিনি এখানেই কাটিয়েছেন। তাঁর স্মৃতিবিজড়িত বাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মাতৃ মন্দির। নববর্ষের দিনে ভক্তরা ধ্যান, পূজা ও দর্শনের পাশাপাশি মা সারদার নতুন বাড়ি, পুরোনো বাড়ি। শ্যামাসুন্দরী দেবীর বাড়ি পরিদর্শন করেন। সব মিলিয়ে কল্পতরু উৎসব না থাকলেও বছরের প্রথম দিনটি ঘিরে মাতৃদর্শনের আবেগে মুখর হয়ে ওঠে পুণ্যভূমি।
এই প্রসঙ্গে এক ভক্ত জানান," বছরের প্রথম দিন অন্য কোথাও কাটাবো এটা ভাবতেই পারিনা। নববর্ষের দিনে মায়ের দর্শন করতে পারলে সারা বছরের জন্য এক আলাদা শান্তি পাওয়া যায়। কল্পতরু উৎসব না থাকলেও মায়ের আশীর্বাদ পাওয়ার টানেই আমরা এখানে ছুটে আসি। নতুন বছরের শুরুটা মায়ের চরণে কাটাতে পারাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের