নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - পুজোর মুখে ৫ ঘণ্টার ভারী বৃষ্টিতে কলকাতা শহর জলবন্দি হয়ে বিপর্যস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা করেছেন।
সূত্রের খবর, কলকাতার জলমগ্ন পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। পুজোর আগে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শাসক - বিরোধী তরজা তুঙ্গে উঠে। পূর্বেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন CESC র গাফিলতিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণও CESC কে দিতে হবে। কিন্তু তারা এই দায় এড়িয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের চাকরি দিতে হবে। বুধবার দার্জিলিং প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, ' ১৭ অক্টোবর বিকেল ৫টায় কলকাতার শেকসপিয়র সরণি চত্বরের একটি মণ্ডপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ডাকা হবে। ওই অনুষ্ঠানে প্রতিটি পরিবারের সদস্যকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং পরিবারের একজন সদস্যকে রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র দেওয়া হবে।'
এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতায় একটি দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ১০ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছিল। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছি। ১৭ তারিখ ওনাদের ডাকা হবে এবং সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের