নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রতিদিনের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হঠাৎ ভেঙে পড়ল। অভিযোগ, শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ প্রশাসন ও পুলিশ সহযোগিতায় কলেজ সংলগ্ন রাস্তার পাশে থাকা সকল দোকান ভেঙে দেওয়া হয়েছে। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দোকানদাররা।

স্থানীয় সূত্রে জানা যায় , তিন মাস আগে প্রতিটি দোকানদারকে নোটিশ দেওয়া হয়েছিল, যাতে তারা তাদের দোকান সরিয়ে নেয়। কলেজ কর্তৃপক্ষের দাবি, এই দোকানগুলো কলেজের সম্পত্তি সংলগ্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছিল। তবে নোটিশ পাওয়ার পরও দোকানদাররা দোকান সরায়নি। অবশেষে শনিবার সকালে প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়।

জানা গেছে, ভাঙচুরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। কেউ চায়ের দোকান চালিয়েছেন ৩০ বছরেরও বেশি সময় ধরে, কেউ আবার ইলেকট্রিকস বা অন্যান্য সামগ্রীর দোকান চালাতেন। সকল দোকানই জে.সি.পি. ও শান্তিপুর পুলিশ সহযোগিতায় ভেঙে দেওয়া হয়েছে।

অন্যদিকে দোকানদারদের দাবি, এই জমি কলেজের তত্ত্বাবধানে নেই, এটি প্রাইভেট মালিকানার জমি। তারা নোটিশ পাওয়ার পরও আদালতে ১৪৪ ধারা জারি করিয়ে নিজেদের দোকান রক্ষা করেছেন। কিন্তু আদালতের নির্দেশকে উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়ক ষড়যন্ত্রের মাধ্যমে দোকান ভেঙে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনিভাবে সম্পন্ন হয়েছে। তারা উচ্চ আদালতে পুনরায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

শান্তিপুরের সেক্রেটারি ডঃ সুব্রত রায় জানান, “ আমরা এসবিও, ডিএম, বিডিও সবার সম্মতিতে এই কাজ করছি। বর্তমানে দোকানদাররা নিজেদের জিনিস সরিয়ে নিয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো আমরা নিয়ম মেনে সরিয়ে দিচ্ছি। “

স্থানীয় মহিলা দোকানদার অসীমা সরকার জানান, “২৫ বছর ধরে এখানে রুটির দোকান ছিলো। পুরো পরিবারের পেট চলত এই দোকান মারফত। আজ কলেজ কর্তৃপক্ষ ও এমএলএ পরিকল্পিত ভাবে ভেঙে দিল দোকানটা। ১৪০ ধারা অনুযায়ী তারা এটা করতে পারত না।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের