নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সাপের কামড়ে অকালমৃত্যু হয় বাঁকুড়ার কিশোর সন্দ্বীপ রানার। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের ওপর গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। ঘটনার ৬ দিন পরও চিকিৎসক শঙ্খ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় থেমে থাকেনি কেউ। ঘটনার জল গড়ায় বহুদূর। বুধবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় এক হাজার মানুষ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

সূত্রের খবর , বুধবার সকালে জোর করে হাসপাতালের অন্দরে ধোকার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর পুলিশ বাহিনীকেও ঘেরাও করা হয়। বিক্ষোভকারীদের দাবি , মুখ্য স্বাস্থ্য আধিকারিককে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মৃতের এলাকা থেকে হাসপাতাল চত্বর অবধি বিরাট মিছিল হয়। মিছিলের সামনেই ছিল মৃত তরুণের নামের একটি ব্যানার। এছাড়া সকলেরই হাতে ছিল প্রতিবাদী ব্যানার। মিছিলের সম্মুখে ব্যানারের সামনে লেখা ছিল , "আমাদের প্রিয় ছোট ভাই সন্দ্বীপ রানা ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।" ছোট ব্যানারে লেখা , "ডাক্তার শঙ্খ ঘোষের শাস্তি চাই।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের