নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাসের পর মাস শিশুদের ডিমের বরাদ্দ কাটছাঁটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের গাইনপাড়া এলাকায়। সরকারি নিয়ম মেনে স্বচ্ছভাবে খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে , রাজ্যের ICDS সেন্টারগুলিতে শিশুদের জন্য গোটা ডিম বরাদ্দ রয়েছে। কিন্তু গাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গত তিন মাস ধরে অতিরিক্ত দামের অজুহাতে সম্পূর্ণ ডিম দেওয়া হচ্ছে না। আগে প্রতি সপ্তাহে সোমবার, শুক্রবার একটি করে দেওয়া হলেও এখন শুধুমাত্র সোমবার পূর্ণ ডিম, অন্য দিন অর্ধেক সরবরাহ করা হচ্ছে।

এই সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট পরিবারের সম্মতিতেই ব্যবস্থা কার্যকর হয়েছে। যদিও অভিভাবকদের বক্তব্য, কোনও লিখিত অনুমোদন বা আলোচনা তাঁদের সঙ্গে হয়নি। অভিযোগ জানাতে কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন কি না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে এক অভিভাবক জানান, 'এখন ডিমের দাম বেশি হওয়ার জন্য যদি অর্ধেক দেওয়া হয়, তাহলে দাম কমলে কি দেড়খানা দেওয়া হবে? শুধু সাদা ভাত আর আধখানা ডিম দিয়ে বাচ্চারা খেতে পারে না। সঙ্গে ডাল বা অন্য কিছু থাকলেও হয়তো বিষয়টা আলাদা হতে পারত'।
ICDS কর্মী মিতালি হাজরা জানান, '৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের খাবার দেওয়া হয়। জানুয়ারি মাসে ডিমের অতিরিক্ত মূল্যের কারণে অর্ধেক দেওয়া হচ্ছে। তবে ফেব্রুয়ারি মাসে দাম কমলে পূর্ণ বরাদ্দ দেওয়া হবে। এলাকার সব সেন্টারেই আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের