নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - টানা প্রায় ৪৮ ঘণ্টার অশান্তির পর অবশেষে স্বস্তি ফিরল বেলডাঙায়। রবিবার দুপুর গড়াতেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে বেলডাঙা ও সংলগ্ন জনপদ। রাস্তাঘাট , রেললাইন সহ বাজারে ফের দেখা যাচ্ছে স্বাভাবিক জনজীবনের ছবি যা গত দুদিন ধরে কার্যত স্তব্ধ হয়ে ছিল।
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে রবিবার দুপুরেও বেলডাঙা এলাকায় দফায় দফায় টহলদারি চালাচ্ছে পুলিশ। নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। স্বাভাবিক হয়েছে শিয়ালদহ-লালগোলা শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। দুপুর থেকে বাস পরিষেবাও নিয়মিত ভাবে শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মুখে। গত শুক্রবার সকাল থেকে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙা।
শনিবার অশান্তিতে ইন্ধন ও ষড়যন্ত্রের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই ধীরে ধীরে শান্ত হতে শুরু করে পরিস্থিতি। বড়ুয়া মোড়, ছাপাখানা মোড়, পাঁচরাহা মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কে আপাতত কোনও অবরোধ নেই। যান চলাচল স্বাভাবিক।
যদিও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবু প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। মোড়ে মোড়ে পুলিশি টহলদারি চলছে, নজর রাখা হচ্ছে যাতে নতুন করে কোনও গোলমাল না হয়। জেলা পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন, 'পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে নজরদারি অব্যাহত থাকবে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা