নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশ সুপারের অফিসের পাশে পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জলাশয় বুজিয়ে ফেলার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযোগ উঠেছে পুলিশ সুপারের অফিসের বাড়ির মালিকের বিরুদ্ধে। প্রশাসনের একাধিক দফতরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বসিরহাট গ্রামবাসী।

স্থানীয় সূত্রের খবর, বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রামে একটি প্রাচীন পুকুর বেআইনিভাবে ভরাট করা হচ্ছে। পুকুরটি বুজিয়ে সেখানে বহুতল আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুকুরের একদিকে SP অফিস। অন্য দিকে পঞ্চায়েত প্রধানের বাড়ি থাকা সত্ত্বেও দিন-দুপুরে কাজ চালানো হচ্ছে। লরি লরি বালি ও রাবিশ ফেলে সরকারি নিয়মকে উপেক্ষা করে ভরাট করা হচ্ছে। স্থানীয়রা লিখিত অভিযোগ করলেও প্রশাসন এখনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই বেআইনি কাজের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাবলু মজুমদার জানান, "মুখ্যমন্ত্রী জলাশয় রক্ষার কথা বললেও বাস্তবে তার উল্টো ছবি দেখা যাচ্ছে। এই এলাকায় দিনের পর দিন অবৈধভাবে পুকুর ভরাট চলছে বলে দাবি উঠেছে। প্রধান সব জেনেও প্রভাবশালীর চাপে 'চোখে কালো চশমা' পরে রয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পরেও কাজ বন্ধ করার কোনো নির্দেশ দেননি। বরং তাঁর এই পদক্ষেপ না নেওয়ার সম্মতি চিত্তরঞ্জন ঘোষের মতো ব্যক্তিদের পুকুর ভরাট করে বহুতল তৈরির পরিকল্পনাকে আরও সহজ করে দিচ্ছে। এলাকার প্রধান হয়েও যেখানে জলাশয় রক্ষা করার কথা, সেখানে তাঁর এই নীরব ভূমিকা প্রশাসনের প্রতি মানুষের অবিশ্বাস বাড়িয়ে তুলছে।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের