নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর – শনিবার ২ দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মোদি। পাশাপাশি ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরের সভা থেকে ‘পালটানো দরকার’ স্লোগান বাঁধলেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ দেগেছেন।
সিঙ্গুরের সভা থেকে মোদি বলেন, “তৃণমূল পশ্চিমবঙ্গের এবং দেশের সুরক্ষা নিয়ে খেলা করছে। এখানকার তরুণদের বিশেষ করে সতর্ক থাকতে হবে। এখানে অনুপ্রবেশকারীদের বিভিন্ন সুবিধা দেয় তৃণমূল। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্নায় বসে। তৃণমূল অনুপ্রবেশকারীদের এই কারণে পছন্দ করে, কারণ তারা ওদের ভোটব্যাঙ্ক। অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল যে কোনও পর্যায়ে যেতে পারে।“
তিনি আরও বলেন, “গত ১১ বছর ধরে কেন্দ্রীয় সরকার তৃণমূল সরকারে বার বার চিঠি লিখছে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতার দিতে হবে। জমি দরকার। কিন্তু তৃণমূলের কোনও হেলদোল নেই। যারা অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি বানিয়ে দেয়, তাদের সাহায্য করে তৃণমূল। অনুপ্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে হবে। যাঁরা অতীতে বিভিন্ন ভুয়ো নথি বানিয়ে এ দেশের ভিড়ে মিশে গিয়েছেন, তাঁদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে।“
তার এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক
তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ
ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক মহল
প্রথম দফা ভোটের আগে শেষ প্রচার অমিত শাহের
মেদিনীপুরের আগাম উত্তরসূরি ঘোষণা মমতার
নাম না করে অধিকারী পরিবারকে নিশানা মমতার
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মহল
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
বিষয়টি ঘিরে এখন এলাকায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
যদিও বিরোধী শিবির সমস্ত দাবি অস্বীকার করেছে
শাসক-বিরোধী তরজায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন