নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলার রাজনীতি ফের তীব্র সংঘাতের পথে। বিজেপির বাংলা দখলের চেষ্টার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। মালদহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পাল্টানো দরকার’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় মোদিকে হুঁশিয়ারি দিলেন অভিষেক।
২৬ এর নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক - বিরোধী শিবির। একের পর এক সফর বঙ্গ সফরে আসছে বিজেপি নেতারা। সম্প্রতি মালদহ সফরে এসে বাংলাকে পাল্টানোর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরই পাল্টা সুর চড়াল শাসক শিবির। রবিবার কৃষ্ণনগরে রণ সংকল্প সভা থেকে মোদিকে পাল্টা হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি বলেন, ' পাল্টালে বিজেপির নেতারা পাল্টাবে বাংলা পাল্টাবে না। পরিবতর্ন হবে বিজেপি নেতাদের যারা জয় শ্রী রাম স্লোগান দিয়ে সভা শুরু করতো এখন জয় মা কালী বলে সভা শুরু করে।'
হাঙ্কারের সুরে অভিষেক আরও বলেন, 'বাংলার মানুষ তৃণমূল সরকারকে পাল্টাবে না। যারা আমাদের শাস্তি দেয় তাদের কাছে বাংলার মানুষ বশ্যতা স্বীকার করবে না। রাস্তার টাকা বন্ধ করে আমাদের শিক্ষা দিয়ে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পথশ্রী প্রকল্প করে দিয়েছে সাধারণ মানুষকে। বাংলার মানুষ আগামী দিনে আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য ভাঙবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের