নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ন্যায্য প্রাপ্য আদায়ের দাবিতে দীর্ঘদিনের ক্ষোভ এবার রূপ নিল কৃষক বিক্ষোভে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিললেও দ্রুত সমাধান হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে কৃষক মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে , বহুযুগ ধরে প্রান্তিক কৃষকরা ডক ঘাট এলাকায় সবজি বিক্রি করে আসছেন। সম্প্রতি পাইকারি ব্যবসায়ীদের প্রভাবশালী গোষ্ঠী ‘পাল্লা পার্টি’ সেখানে দখলদারি বাড়াতে শুরু করেছে। জায়গা কেড়ে নেওয়া, পসরা বসাতে বাধা, চাপ সৃষ্টি করা, মালপত্র ছুঁড়ে ফেলা, ধাক্কাধাক্কি, ভয় দেখানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ।

এর ফলে ন্যায্য দামে বিক্রি তো দূরের কথা, টিকে থাকাই কার্যত কঠিন হয়ে পড়েছে কৃষকদের। একাধিকবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই শনিবার ডক ঘাট কৃষক সমন্বয় সমিতির ডাকে প্রায় ৫০০ চাষী পথে নামেন। বিক্ষোভ শেষে গণস্বাক্ষরসহ একটি ডেপুটেশন জমা দেওয়া হয় থানায়।
কৃষক সমন্বয় সমিতির এক প্রতিনিধি জানান, 'পূর্বপুরুষদের সময় থেকে কৃষকরা তাঁদের ক্ষেতের সবজি এখানে বিক্রি করে আসছেন। হঠাৎ ক্ষমতা দেখলে হবে না। সংগ্রামপুর থেকে শুরু হয় বসিরহাট থানার সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। আগামী ১০ দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাব'।
কৃষক সমন্বয় সমিতির সেক্রেটারি উৎপল সরকার জানান, 'অকথ্য ভাষায় গালাগালি, হুমকি দিয়ে আমাদের সম্মানহানি করা হচ্ছে। পিফা, গন্ধর্বপুর, মেরুদন্ডী, শাঁকচূড়া, ফতুল্লপুরসহ বিভিন্ন এলাকার কৃষকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। পূর্বপুরুষদের মতো আমরা সম্মানের সঙ্গে সুষ্ঠুভাবে কাজ চালাতে চাই, এটাই আমাদের একমাত্র দাবি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের