6a4784fc2135d_Gallery_1783071919311
জুলাই ০৩, ২০২৬ দুপুর ০৩:২২ IST

খুনের পর সিয়া-চেতনের সঙ্গে দেখা! পুলিশের নজরে চেতনের সহপাঠী

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে এল নয়া মোড়। জানা গেল নতুন এক নাম। চেতন চৌধরীর সহপাঠীকে আটক করল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাঁর কাছে থাকতে পারে।

গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গে খাদে পড়ে মৃত্যু হয় কেতন আগরওয়ালের। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করা হয়। পরে তদন্তে খুনের তত্ত্ব সামনে আসে। পুলিশি তদন্তে উঠে আসে কেতনের বাগদত্তা সিয়া গোয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধরীর নাম। তাঁদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ রয়েছে। বর্তমানে দু'জনেই তদন্তকারীদের হেফাজতে রয়েছেন।

ইতিমধ্যে সিয়াকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। তাঁকে পুণের মার্কেট ইয়ার্ড এলাকার বাড়িতেও নিয়ে যাওয়া হয়। সেখানে সংবাদমাধ্যমের সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি সিয়া ও চেতনের পলিগ্রাফ পরীক্ষার আবেদনও জানান তদন্তকারীরা। এবার তদন্তকারীদের নজরে এসেছে চেতনের এক সহপাঠী।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি চেতনের সঙ্গে পড়াশোনা করতেন। সিয়া গোয়ালের সঙ্গেও তাঁর পরিচয় ছিল। কেতনের মৃত্যুর পর অভিযুক্ত দু'জনের সঙ্গেই তাঁর দেখা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। এরপর থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কেতনকে খুনের পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন কি না। যদি জেনে থাকেন, তাহলে কতটা জানতেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কেন সেই তথ্য গোপন রাখা হয়েছিল, তার উত্তরও খুঁজছেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, ওই যুবকের সঙ্গে সিয়া ও চেতনের যোগাযোগ কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ও পরে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছিল, সেটাও তদন্তের আওতায় রয়েছে। মামলার তদন্তে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তাও যাচাই করা হচ্ছে। আপাতত তাঁকে পুণে গ্রামীণ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীদের মতে, তাঁর বয়ান থেকে নতুন তথ্য সামনে আসতে পারে।

এদিকে, সিয়ার বাবা-মাও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁদের বক্তব্য, তদন্তে যদি প্রমাণিত হয় যে তাঁদের মেয়ে অপরাধে জড়িত, তাহলে আইন অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিত। তাঁদের দাবি, এই ঘটনার প্রকৃত সত্য সামনে আসুক। দোষীরা যেন উপযুক্ত সাজা পায়।

আরও পড়ুন

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

বন্ধ ঘরের খবর জানতে পেরেছিলেন! খুনের হুমকির অভিযোগে ফের খান স্যরের বিরুদ্ধে এফআইআর তরুণীর
আগস্ট ২৮, ২০২৬

গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর

নেপালের হড়পা বানের ধাক্কা এবার ভারতে! নদীতে ভেসে এল ৭ দেহ, পরিচয় ঘিরে বাড়ছে সংশয়
আগস্ট ২৮, ২০২৬

নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের