নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - খেজুরিতে এক চার বছরের শিশুকন্যাকে নৃশংস ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘৃণ্য অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় বিজেপি নেতার ছেলেকে। বিজেপি নেতৃত্ব এই ঘটনা ধামাচাপা দিতে শিশুর পরিবারকে টাকার প্রলোভন দেখিয়েছে বলে অভিযোগ শিশুর পরিবারের। এই ঘটনা প্রকাশ্যে আসতে বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, বছর চারেকের নির্যাতিতা শিশুকন্যাটি নিয়মিত অভিযুক্ত নাবালকের দিদির কাছে টিউশন পড়তে যেত। গত ২২ অক্টোবরও সে পড়তে গিয়েছিল। কিন্তু দিদি অসুস্থ থাকায় সেদিন নাবালক নিজেই শিশুটিকে পড়াচ্ছিল। অভিযোগ, সেই সুযোগ নিয়েই সে শিশুটিকে ধর্ষণ করে। বাড়ি ফেরার পর শিশুটি প্রথমে বিষয়টি পরিবারে থেকে লুকিয়ে রেখে ছিল। কিন্তু পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে সে কান্নায় ভেঙে পড়ে এবং সমস্ত ঘটনা পরিবারকে জানায়।
শিশুর পরিবারের অভিযোগ, এই ঘটনা জানাজানি হওয়ার পর বিজেপির খেজুরি অঞ্চল সভাপতি কালীপদ মণ্ডল দ্রুত বিষয়টি 'মিটমাট' করার চেষ্টা করেন। একটি সালিশি বৈঠকে পরিবারের হাতে ৩০ হাজার টাকা তুলে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে পরিবার সেই প্রস্তাব নাকচ করে দেয়। পরিবারে অভিযোগে ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে। একইসঙ্গে, তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি রাজনৈতিক মহলেও ব্যাপক শোরগোল ফেলেছে। তীব্র নিন্দার সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূলের অভিযোগ, বিজেপি কেবল রাজনৈতিকভাবে নয়, নৈতিক দিক থেকেও দেউলিয়া। টাকার বিনিময়ে ন্যায়বিচার আটকাতে চাওয়া চরম অমানবিকতা।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের