নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজোর আনন্দের রাতেই ছায়া ফেলল অশালীনতার অভিযোগ। বাজি পোড়ানোর অছিলায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল গড়ফায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কালীপুজোর সন্ধেবেলায় গড়ফা এলাকায়। অভিযোগকারিণী তরুণী জানান, এক পরিচিত মহিলার বাড়িতে পুজোর আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই ঘটনা। সেখানে পাড়ার বাসিন্দারা একসঙ্গে বাজি পোড়াচ্ছিলেন, আড্ডা দিচ্ছিলেন। সেই সময় বাকিরা দূরে গল্পে মেতে থাকতেই অভিযুক্ত ব্যক্তি বাজি পোড়ানোর অছিলায় তার সঙ্গে অশালীন আচরণ করে। শুধু তাই নয়, তাকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ তরুণীর। এরপর সে ঘটনাস্থল ছেড়ে বাড়ি চলে আসে। প্রথমে তরুণীর পরিবার অভিযোগ দায় করতে ভয় পেলেও , পড়ে তরুণী নিজে সাহস করে ভোরবেলায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগী তরুণীর দাবি, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়ি আসার পর তরুণী সেই ব্যক্তিকে ফোন করে ঘটনার কথা স্বীকার করতে বললে। অভিযুক্ত ঘটনার বিষয়ে সবটাই অস্বীকার করে নেয়। তরুণীর বক্তব্য অনুযায়ী, পুলিশ যদি সঠিক ভাবে তদন্ত করে তাহলেই সবটা বুঝতে পারবে। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভোরবেলাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রীতেশ সিংহ ওরফে সূর্যকে গ্রেফতার করে। তরুণী ও অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে সবটাই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সম্পূর্ণ ঘটনাটি কি ঘটেছিল তা তদন্ত করছে পুলিশ।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের