নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। খাদের ধারে কেতনকে ধাক্কা দেওয়ার ঠিক আগে আচমকাই বসে পড়েছিলেন অভিযুক্ত সিয়া গোয়েল। তদন্তকারীদের দাবি, এটি কোনও আকস্মিক ঘটনা ছিল না। বরং পরিকল্পনারই অংশ ছিল ওই পদক্ষেপ। কেন তিনি বসে পড়েছিলেন, তা নিয়েও একাধিক তথ্য হাতে এসেছে পুলিশের।
পুণের ব্যবসায়ী পরিবারের ছেলে কেতন আগরওয়ালকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়েছিলেন তাঁর বাগদত্তা সিয়া গোয়েল। অভিযোগ, সেখানেই আগে থেকে তৈরি ছিল খুনের ছক। পুলিশ সূত্রে খবর, দুর্গের নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছনোর পর সিয়া আচমকাই বসে পড়েন। কখনও জল খাওয়ার, আবার কখনও জুতোর ফিতে বাঁধার অজুহাত ব্যবহার করার পরিকল্পনা ছিল। সেটাই ছিল প্রেমিক চেতন চৌধুরীকে দেওয়া সংকেত। সিয়াকে বসে পড়তে দেখেই চেতন সামনে এগিয়ে আসে। এরপর সুযোগ বুঝে কেতনকে খাদে ঠেলে দেয় বলে অভিযোগ।
তদন্তকারীদের দাবি, পুরো ঘটনাটি আগেই পরিকল্পনা করা হয়েছিল। কোথায় দাঁড়াতে হবে, কখন ইশারা দিতে হবে, কখন আক্রমণ করা হবে, সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল। পুলিশের এক আধিকারিক জানান, শুধু চেতনকে সংকেত দেওয়ার জন্যই নয়, নিজের নিরাপত্তার কথাও ভেবেছিলেন সিয়া। তদন্তকারীদের মতে, ধাক্কা দেওয়ার পর যদি কেতন নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন, তাহলে সামনে থাকা কাউকে আঁকড়ে ধরতে পারতেন। সেই পরিস্থিতিতে সিয়ারও খাদে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই তিনি আগে থেকেই নিচু হয়ে বসে নিজেকে কেতনের নাগালের বাইরে সরিয়ে নেন।
তদন্তে আরও জানা গেছে, নিজের পরিচয় আড়াল করার জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিলেন চেতন। দুর্গে ওঠার সময় তিনি হুডি পরে ছিলেন। পরে সেটি খুলে কালো টি-শার্টে ঘোরাফেরা করেন। কাজ সেরে ফেরার সময় আবার হুডি পরে নেন। শুধু তাই নয়, পুণে থেকে প্রায় ৯০ কিলোমিটার পথ তিনি স্কুটারে যাতায়াত করেন। তদন্তকারীদের অনুমান, টোল প্লাজার নজরদারি এড়াতেই এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, বর্তমানে সিয়া ও চেতন দু'জনেই পুলিশি হেফাজতে রয়েছেন। রবিবার সিয়াকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। তদন্তকারীরা এখন ঘটনার প্রতিটি ধাপ খতিয়ে দেখছেন। পাশাপাশি আরও কোনও ব্যক্তি এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, 'সিয়ার বসে পড়া ছিল পূর্বপরিকল্পিত। এর মাধ্যমে চেতনকে সংকেত দেওয়া হয়েছিল। একইসঙ্গে ধাক্কা দেওয়ার সময় নিজেকে নিরাপদ জায়গায় রাখার বিষয়টিও পরিকল্পনার অংশ ছিল। অভিযুক্তরা ঘটনাটি অত্যন্ত হিসাব কষেই ঘটিয়েছে বলে মনে হচ্ছে।
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের