68cbf5651b691_WhatsApp Image 2025-09-18 at 5.20.13 PM
সেপ্টেম্বর ১৮, ২০২৫ রাত ০৮:৫৩ IST

ঘুমিয়ে কাটায় ব্যাংকের কর্মীরা , গ্রাহকদের অভিযোগে মুখ লুকিয়ে পালালো রিজিওনাল ডিরেক্টর

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - অভাবনীয় চিত্রের সাক্ষী থাকল কেশপুরের ক্ষুদিরাম অডিটোরিয়াম। বৃহস্পতিবার এই অডিটোরিয়ামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পরিচালনায় আয়োজিত হয় একটি রি - কে.ওয়াই.সি. ক্যাম্প। এদিন ব্যাঙ্কের ডিরেক্টরের সামনেই ব্যাঙ্কের নানান বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। শেষমেষ মুখ লুকিয়ে পালাতে হয় ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টরকে।

সূত্রের খবর , পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বৃহস্পতিবার এক অভাবনীয় চিত্রের সাক্ষী থাকল ক্ষুদিরাম অডিটোরিয়াম। এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পরিচালনায় আয়োজিত হয় একটি রি - কে.ওয়াই.সি. ক্যাম্প। যেখানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কলকাতা রিজিওনাল ডিরেক্টর শ্রী শুধাংশু প্রসাদ। তার সঙ্গে ছিলেন SBI , PNB , Indian Bank , BGVB সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল সাধারণ গ্রাহকদের ব্যাঙ্ক সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পরিষেবা সম্পর্কে অবহিত করা। কিন্তু পরিস্থিতি একেবারে পালটে যায় যখন উপস্থিত গ্রাহকরা সরাসরি RBI ডিরেক্টরের সামনেই একের পর এক অভিযোগ তুলতে শুরু করেন।

অনেকেই জানান , তারা ব্যাঙ্কে গেলেই কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন। বিশেষ করে , লোন নেওয়ার প্রক্রিয়ায় অতিরিক্ত টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ দাবি করেন , “ব্যাঙ্কে KYC করতে গেলেও ঘুরিয়ে দেওয়া হয়। এমনকি একাধিকবার গেলেও কাজ সম্পূর্ণ হয় না। নির্দিষ্ট টাকা না দিলে লোন পাস হয় না।” এই সব অভিযোগ সামনে আসতেই কার্যত অস্বস্তিতে পড়ে যান ব্যাঙ্কের আধিকারিকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে , পুরো ক্যাম্পই মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা।

সবচেয়ে আশ্চর্যের বিষয় , গ্রাহকদের সরাসরি অভিযোগের মুখোমুখি হয়ে রিজিওনাল ডিরেক্টর শুধাংশু প্রসাদ কোনও সদুত্তর না দিয়ে কার্যত 'রণে ভঙ্গ' দেন বলে উপস্থিতরা জানান। সংবাদমাধ্যমের কর্মীরা যখন তার কাছে পুরো ঘটনা সম্পর্কে জানতে চান , তখন তিনি মুখ লুকিয়ে সভাস্থল ত্যাগ করেন। এমনকি , সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছে।

এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে , যেখানে RBI - এর গাইডলাইন মেনে গ্রাহকদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন , সেখানে সরাসরি অভিযোগ পেয়ে কেন চুপ করে সরে গেলেন RBI প্রতিনিধি? ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত কেন নেওয়া হল? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে কি কোনও স্বার্থের দ্বন্দ্ব কাজ করছে? পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অনেক গ্রাহক। কেশপুরের মতো গ্রামীণ এলাকায় যদি এমন অভিযোগ সত্যি হয় , তবে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের