নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় বড়সড় মোড়। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলেও, পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে বারুইপুর আদালত থেকে জামিন পেয়ে গেলেন চার অভিযুক্তই। এই ঘটনায় নতুন করে উঠছে তদন্তের গাফিলতির অভিযোগ।
সূত্রের খবর, রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে কাস্টমস অফিসার প্রদীপ কুমারকে মারধরের ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৩২, ১২৬(২), ১১৭(২), ৩২৪(৪) ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়। তবে আদালতে পুলিশ পর্যাপ্ত তথ্যপ্রমাণ পেশ করতে না পারায় একে একে সকলেই জামিনে মুক্তি পেলেন। শনিবার আজিজুল গাজি জামিন পান, রবিবার জামিন পেলেন আজেদ আলি, সুরজ আলি ও অলোক মণ্ডল।
আবাসনের সিসি ক্যামেরায় বেশ কয়েকজনকে ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আদালতে সেই প্রমাণ যথাযথভাবে পেশ করতে পারেনি পুলিশ। ফলত, জামিন অযোগ্য ধারায় মামলা থাকা সত্ত্বেও সকলেই মুক্তি পেলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ পাল্টা শুল্ক আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পুলিশের দাবি, ২৩ অক্টোবর রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনার সূত্রপাত। প্রদীপ কুমারের গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ বাধলে, প্রদীপ কুমারের গাড়ির রং চটে যায়। এতে অটোচালককে ধরে বেধড়ক মারধর করেন তিনি। গাড়ি সারানোর টাকা চান। অটোচালক টাকা দিতে পারেননি। এর পর লোকজন নিয়ে আবাসনে হামলা চালানো হয়। দুটি ঘটনাকেই অপরাধ হিসেবে দেখছে পুলিশ। শুল্ক আধিকারিকের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের