6a55054c62954_Gallery_1783956730776
জুলাই ১৩, ২০২৬ রাত ০৯:০৫ IST

কেক নয়, উপহার গুলি! জন্মদিনেই স্বামীর হাতে প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - জন্মদিনের রাতেই স্বামীর হাতে খুন হতে হল তরুণীকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী শহরে। অভিযুক্ত দিল্লি পুলিশের কনস্টেবল পদে কর্মরত। তবে বর্তমানে পলাতক তিনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে কারণ জানার চেষ্টা চলছে।

মৃতার নাম প্রিয়াঙ্কা (২৪)। তিনি একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। অভিযুক্ত স্বামী মণীশ ভাটি। তিনি দিল্লি পুলিশের অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে কর্মরত। প্রায় ৩ বছর আগে তাঁদের বিয়ে হয়। সোমবার ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, গভীর রাতে স্কুটার নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দু'জনে। রাত প্রায় ৩টা নাগাদ পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকার লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের কাছে পৌঁছন তাঁরা।

সেই সময় দু'জনের মধ্যে তীব্র বচসা শুরু হয় বলে অভিযোগ। ফুটেজে দেখা গেছে, স্কুটার থামানোর পর রাস্তায় নেমে পড়েন স্বামী-স্ত্রী। এরপর শুরু হয় হাতাহাতি। চলতে থাকে উত্তপ্ত বাক্যবিনিময়ও। অভিযোগ, আচমকাই নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করেন মণীশ। তারপর প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনার পর স্কুটার নিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তরুণী। কিছুক্ষণ পর এক অটোচালক তাঁকে দেখতে পান। তিনিই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তদন্তে আরও জানা গেছে, দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত। প্রতিবেশীদের দাবি, ঘটনার আগের রাতেও তাঁদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গিয়েছিল। প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে অত্যাচারের শিকার হচ্ছিলেন তিনি। এমনকি গত বছর পারিবারিক বিবাদের জেরে কয়েক মাস ভাইয়ের বাড়িতেও থাকতে হয়েছিল তাঁকে।

পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত কনস্টেবল পলাতক। তাঁকে ধরতে একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে। তিনি কোন পথে পালিয়েছেন, তা জানার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দাম্পত্য কলহের নেপথ্যের কারণও তদন্ত করা হচ্ছে। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে জোরদার তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

তুষারধস, হিমবাহ না ভূমিকম্প! নেপাল হড়পা বান নিয়ে সামনে এল গবেষণার ভয়াবহ তত্ব
আগস্ট ২৬, ২০২৬

তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি

নেপালে হড়পা বানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ! নিখোঁজ ১০৫ ভারতীয়, ৪০০ কৈলাসযাত্রী, খোঁজ নেই একাধিক পুলিশ-সহ আধাসেনার
আগস্ট ২৬, ২০২৬

তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা

বাংলায় জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশে প্রকাশ্যে ঘুরছে শীর্ষ আল কায়েদা নেতা! ভারতের নিরাপত্তা নিয়ে বড় সংকেত হাসিনাপুত্রের
আগস্ট ২৬, ২০২৬

ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের