নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আলোর উৎসবের মধ্যে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। দুর্গাপুরের পর এবার নির্যাতনের ঘটনা ঘটেছে পলাশীপাড়া থানা এলাকায়। ১৪ বছরের এক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল গত কালীপুজোর রাতে। পাড়ায় কালীপুজো উপলক্ষ্যে সকলে রাত জাগছিল। সেই সময় নাবালিকাটিও বাড়ির বাইরে আসে। অভিযোগ, সেই সুযোগে অভিযুক্ত প্রতিবেশী যুবক তাকে ডেকে নিয়ে যায়। এরপরেই ওই যুবক নাবালিকাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করায়, যার ফলে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে। সেই সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও মেয়েটি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে মেয়েটির পরিবার। প্রায় এক ঘণ্টা পর নাবালিকা বাড়ি ফিরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সে পরিবারকে গোটা ঘটনার কথা খুলে বলে। এরপর আর দেরি না করে মঙ্গলবারেই কিশোরীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে পলাশীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ করে প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করে।
পুলিশের পক্ষ থেকে ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত যুবককে বুধবার তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের