নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক ঘটনা সিউড়িতে। সোমবার সিউড়িতে কালী প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় শোভযাত্রায় প্রদর্শন হওয়ায় আগুন গিয়ে পরে ২ মহিলা পুলিশ কর্মীর গায়ে। ঘটনায় আহত হন তারা।
সূত্রের খবর , সিউড়ি থানার অন্তর্গত বিবেকানন্দ ক্লাবের কালী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার সময় বড়সড় বিপত্তি ঘটে। সোমবার সন্ধ্যায় সিউড়ি মসজিদ মোড়ের কাছে আগুন নিয়ে খেলা প্রদর্শনের সময় দুর্ঘটনাটি ঘটে।
দেখানো হচ্ছিল আগুন নিয়ে খেলা। স্পিডে সেই খেলার অংশ চলাকালীন হঠাৎই আগুন এসে লাগে ডিউটিরত দুই মহিলা পুলিশ কর্মীর পায়ে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মী সহ স্থানীয়রা তৎক্ষণাৎ আহত দুই পুলিশ কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের তরফে জানানো হয় , দুই কর্মীর পায়ে সামান্য দগদগে চিহ্ন রয়েছে। তবে আশঙ্কার কিছু নেই। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিউড়ি সদর হাসপাতালে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
আহত পুলিশ কর্মী জয়শ্রী চৌধুরী এপ্রসঙ্গে জানান , ''পুজোর বিসর্জন যাবে বলে আমরা ওই জায়গায় ডিউটি করছিলাম। তখনই বিসর্জনের শোভাযাত্রায় আগুনের খেলা প্রদর্শন হচ্ছিলো। সেই আগুন এসে আমাদের পায়ে লাগে। এরপর আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এখন অনেকটা সুস্থ বোধ করছি।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের