68f07edfeb8f4_IMG_8390
অক্টোবর ১৬, ২০২৫ দুপুর ১০:৪৬ IST

কালী কার্তিকের শহরে শতাব্দী প্রাচীন ‘হট নগর কালীপুজো’, লোককথায় ঘেরা এক অনন্য বিশ্বাসের কাহিনি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - কালী কার্তিকের সময়টা এলেই গোটা শহর জেগে ওঠে আলোর মেলায়, ধূপের গন্ধে, আর ঢাকের তালে। অসংখ্য কালীপুজোর মধ্যে এক বিশেষ স্থান দখল করে আছে ‘হট নগর কালীপুজো’। যার সঙ্গে জড়িয়ে আছে প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো এক অলৌকিক গল্প।

চারশো বছরের পুরোনো কালী কার্তিক প্রতিমা 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালী কার্তিকের শহর বললে প্রথমেই মনে আসে বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখীর নাম।লোককথায় জানা যায়, একসময় এই জনপদ ছিল জঙ্গলাকীর্ণ, আর বিনিময় প্রথাই ছিল জীবিকার উপায়। সেই সময়ের এক বৃদ্ধা, তারিণী সূত্রধর, প্রতিদিন চিড়ে বিক্রি করতে যেতেন পাশের গ্রামে। ফিরতি পথে এক খালের ধারে বিশ্রাম নিতে নিতে দেখা মিলত এক লাল পাড় শাড়ি পরা শ্যামাঙ্গী মেয়ের। প্রতিদিনই সে বৃদ্ধাকে অনুরোধ করত , “আমাকে সঙ্গে নিয়ে চলো।”

হট নগর কালী মন্দির 

একদিন সত্যিই বৃদ্ধা রাজি হলেন। কিন্তু মাঝপথে মেয়েটি হাঁটতে না পেরে বলল, “আমাকে তোমার ঝুড়িতে তুলে নাও।” বৃদ্ধা তাই করলেন। বাড়ি ফিরে দেখলেন, মেয়েটি নেই, তার বদলে রয়েছে দুটি পাথর। ভয় পেয়ে তিনি সেগুলো তুলসী তলায় রেখে দেন। সেই রাতে স্বপ্নে মেয়েটি এসে বলে, “আমি মা কালী, আমায় আকর গাছের নিচে রেখে পূজা কর।” পরদিন সকালেই পাড়ার মানুষদের জানানো হয় ঘটনাটা। প্রথমে জাতপাতের কারণে কেউ পুজো করতে চাননি। কিন্তু পুরোহিত অসুস্থ হয়ে পড়লে তিনিও স্বপ্নাদেশ পান এবং পুজো শুরু হয়। স্থানীয় জমিদার কাদম্বরী দেবী জমি দান করেন, আর সেখান থেকেই শুরু হয় ‘হট নগর কালীপুজো’।

অলৌকিক আকর গাছ 

আজও সেই আকর গাছটি অটুট আছে, যার নিচে দেবীর পাথররূপে পূজা হয়। আশ্চর্যের বিষয়, স্থানীয়রা বলেন, ঋতু বদলালে পাথরগুলির রঙও বদলে যায়। মন্দিরের গঠনও অনন্য। মূল মন্দিরের সামনে দেখা যায় এক মনোমুগ্ধকর মূর্তি , মাথায় ধানের ঝুড়িতে চেপে মা কালী আসছেন তারিণী সূত্রধরের সঙ্গে। পাশে হট যোগীর মূর্তি, তারও ওপরে শিব, আর সর্বোচ্চে একটি পদ্মফুল, যা দূর থেকেও দৃশ্যমান।

আজও সূত্রধর পরিবারের সদস্যরাই ঘট আনার অধিকার রাখেন। সারা বছর সেই ঘট মন্দিরে রাখা হয়, এবং বার্ষিক পুজোর সময় বিসর্জন দিয়ে নতুন ঘট আনা হয়।নামকরণ নিয়েও রয়েছে মতভেদ। কেউ বলেন, এক যোগী এখানে সিদ্ধিলাভ করেছিলেন, তাই ‘হট নগর’। আবার অনেকে মনে করেন, মা কালী ‘হঠাৎ নগরে’ আগমন করেছিলেন বলেই এই নাম।

পুজো কমিটির সম্পাদক দেবমাল্য হালদার 

পুজো কমিটির সম্পাদক দেবমাল্য হালদার জানান, “ভাতৃদ্বিতীয়ার আগের দিন হাজার হাজার মানুষ সমবেত হন এই পুজোয়। প্রথা মেনে সেদিন সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়।”

আরও পড়ুন

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের