নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র – ফেব্রুয়ারিতেই মিলনের সম্ভাবনা ছিল কাকা শরদ পাওয়ার ও ভাইপো অজিত পওয়ারের। কিন্তু মিলনের আগেই সব শেষ। বুধবার সাতসকালে বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় অজিত পওয়ারের।
রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি জেলা পরিষদের নির্বাচনে যৌথভাবে লড়াই করত কাকা-ভাইপো। দুই শিবিরের যৌথ প্রার্থীদের জন্য প্রচার করতেই বুধবার বারামতি যাচ্ছিলেন অজিত। ফলাফল ঘোষণার পর সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি কাকা শরদ পওয়ারের সঙ্গে মিলন হত অজিত পওয়ারের।
উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। বুধবার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের প্রচার ছিল তাঁর। সেই জন্য এদিন সকালে মুম্বই থেকে নিজের প্রাইভেট বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পওয়ার। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী। ল্যান্ডিংয়ের সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। তখনই জরুরি অবতরণ করার চেষ্টা করেন পাইলট।
কিন্তু সকাল পৌনে ৯ টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজিত পওয়ার সহ ৫ জনকে। কিন্তু শেষরক্ষা হয়নি। অজিত পওয়ার সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। রাজনৈতিক জীবন বারামতি থেকেই শুরু করেছিলেন অজিত পওয়ার। শেষ হল সেই বারামতিতেই।
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের