নিজস্ব প্রতিনিধি, তেহরান - প্রায় ২ সপ্তাহ ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিয়েছে তেহরান। জ্বালানি সঙ্কটে ধুঁকছে বিশ্ব। এই আবহে স্বস্তির খবর ভারতের জন্য। হরমুজ প্রণালি দিয়ে ভারতের জাহাজ যাতায়াতের অনুমতি দিয়েছে ‘বন্ধু’ ইরান।
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফোনে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় ভারতের বিদেশমন্ত্রী লিখেছেন, “ইরানের বিদেশমন্ত্রীর আরাগাছির সঙ্গে কথা হয়েছে। এই ফোনালাপে ইরানের সাম্প্রতিক যুদ্ধপরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের। আমরা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখছি।“ সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার পর ভারতকে অনুমতি দিয়েছে ইরান।
হরমুজ প্রণালী দিয়ে ভারতের দুটি তেলের জাহাজ 'পুষ্পক' ও 'পরিমল' ছাড় পেয়েছে। শীঘ্রই ভারতের বন্দরে এই জাহাজ দুটি পৌঁছবে। ভারতকে ছাড় দিলেও ইজরায়েল, আমেরিকা, এবং ইউরোপের সব জাহাজে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইরানের ইসলামিক রেভেলুশনারি গার্ড ফোর্স। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ৩ টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলবাহী ট্যাঙ্কার। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের