নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা – শুক্রবার ১৪তম দিন মধ্যপ্রাচ্যের যুদ্ধের। জ্বালানি সঙ্কটে ধুঁকছে বিশ্ব। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। বেড়েছে গ্যাসের দামও। পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একাধিক হোটেল থেকে রেস্তরাঁ। ইতিমধ্যেই মুম্বইয়ের ২০ শতাংশ হোটেল বন্ধ। জ্বালানি সঙ্কটে এই প্রথম বন্ধ রামনগরী অযোধ্যার ‘রাম রসোই’ বা ‘রামের হেঁশেল’। এই নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে খড়গহস্ত সমাজবাদী পার্টি। ধরনায় বসার হুঁশিয়ারি সপা সাংসদের।
‘রাম রসোই’ বা ‘রামের হেঁশেল’-এ বছরের পর বছর ধরে বিনামূল্যে খাবার পান রাম ভক্তরা। স্বাধীনতার পর এই প্রথমবার ‘রাম রসোই’ বা ‘রামের হেঁশেল’-এ ঝুলল তালা। হেঁশেলের বাইরে লাগানো এক নোটিশে দেখা যায়, “আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাসের সঙ্কট চরম আকার নিয়েছে। সিলিন্ডারের অভাবে রান্নার করার উপায় নেই। এই অবস্থায় জরুরি পরিস্থিতিতে হেঁশেল বন্ধ করা হল।“ বিশেষজ্ঞদের মতে, হেঁশেল বন্ধ হয়ে যাওয়া রামমন্দির দর্শনে আসা ভক্তদের জন্য বিরাট ধাক্কা।
অযোধ্যার সপা সাংসদ অবধেশ প্রসাদ বলেন, “স্বাধীনতার পর প্রথমবার এই ঘটনা ঘটল। যে রামের নামে বিজেপি রাজনীতি করে সে অযোধ্যাতে রাম রসোই বন্ধ হয়ে যাওয়া এঁদের ব্যর্থতার নজির। ওই রসোই যত দ্রুত সম্ভব ফের চালু করা হোক। কারণ ওখানে সাধারণ গরিব মানুষ ও ভক্তরা খাওয়া দাওয়া করেন।“ পাশাপাশি সপা প্রধান অখিলেশ যাদব বলেন, “বিজেপির নেতারা দাবি করছেন দেশে গ্যাসের সঙ্কট নেই। তাহলে কেন সাধারণ মানুষ গ্যাস পাচ্ছেন না, কেন এই সমস্যার সুরাহা হচ্ছে না।“
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের