নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশের প্রতিটি পরিবারের সঠিক তথ্য নথিভুক্ত করতে জনগণনার কাজ শুরু করা হয়েছে। এই পর্বে বাড়ি গিয়ে নাগরিকদের ব্যক্তিগত পরিচয় সহ নানা তথ্য সংগ্রহ করা হতে পারে। পরবর্তীতে দেশের জনসংখ্যা সংক্রান্ত পরিসংখ্যান তৈরিতে এই তথ্যগুলিই কাজে লাগতে পারে। তাই সরকারি কর্মীরা বাড়িতে এলে কি কি তথ্য জানতে চাইতে পারে, তা আগে থেকে জানা দরকার।
জনগণনার এই তথ্য ভবিষ্যতে সরকারি বিভিন্ন পরিকল্পনা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই গণনাকারীর কাছে নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে জানানো উচিত। কোনও তথ্য নিয়ে সন্দেহ থাকলে আন্দাজে উত্তর না দিয়ে সঠিক তথ্য দেওয়াই নিরাপদ।
কী কী প্রশ্ন করা হতে পারে ?
১. প্রথমেই নাম, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, লিঙ্গ, জন্মতারিখ, বয়সের মতো তথ্য জানতে চাওয়া হতে পারে। বৈবাহিক অবস্থা, স্বামী বা স্ত্রীর নাম, বাবা-মায়ের তথ্যও নথিভুক্ত করা হতে পারে।
২. জাতীয়তা, ধর্ম, তফসিলি জাতি বা উপজাতি সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হতে পারে। নিজের পরিচয় অনুযায়ী সংশ্লিষ্ট তথ্য জানাতে হবে।
৩. মাতৃভাষা, জানা অন্যান্য ভাষা, সাক্ষরতার অবস্থা, ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। কোন স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন, কোন বিষয়ে শিক্ষা নিয়েছেন, সেই তথ্যও নেওয়া হতে পারে।
৪. গত এক বছরে কী ধরনের কাজ করেছেন, আপনার পেশা কী, কোন ধরনের প্রতিষ্ঠান বা শিল্পের সঙ্গে যুক্ত এসব জানতে চাওয়া হতে পারে। কাজের ধরন, শ্রমিকের শ্রেণি, কর্মস্থলে যাতায়াতের বিষয়ও নথিভুক্ত করা হতে পারে।
৫. কোথায় জন্ম, আগে কোথায় থাকতেন, বর্তমানে কোথায় বসবাস করছেন এসব তথ্য জানতে চাওয়া হতে পারে। অন্য জায়গায় চলে এসে থাকলে তার কারণ, কত বছর ধরে বর্তমান এলাকায় আছেন, স্থায়ী ঠিকানা কী সেটিও জানতে চাওয়া হতে পারে।
৬. নির্দিষ্ট ক্ষেত্রে মহিলাদের কাছে বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা জানতে চাওয়া হতে পারে। এ পর্যন্ত কতজন জীবিত সন্তানের জন্ম হয়েছে, গত এক বছরে সন্তানের জন্ম হয়েছে কি না, সেই তথ্যও নেওয়া হতে পারে।
৭. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার পরিচয়পত্রের নম্বর সম্পর্কে তথ্য চাওয়া হতে পারে। ভারতীয় পাসপোর্ট থাকলে তার নম্বর, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্যও জানতে চাওয়া হতে পারে।
৮. ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়া, তথ্য গোপন করা বা গণনাকারীর কাজে বাধা দেওয়া আইনত অপরাধ হতে পারে। জনগণনা আইনের নির্দিষ্ট ধারায় অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা দুটিই হতে পারে। তবে অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে বিষয়টি আলাদাভাবে বিবেচিত হবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের