নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - শীত পড়তেই পরিযায়ী পাখিদের আগমণ ঘটে বঙ্গে। একই ভাবে উত্তরবঙ্গে উড়ে এসেছে বহু পরিযায়ী পাখি। জমির মটরশুটি , শস্যদানা তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। জলপাইগুড়ির গড়ালবাড়িতে আগমণ ঘটেছিলো শতাধিক পরিযায়ী পাখির। কিন্তু একদল অসাধু ব্যক্তি ব্যবসার কারণে শস্যদানার সঙ্গে বিষ মিশিয়ে জমিতে ছড়িয়ে রেখেছিলো। সেই খাবার খেয়ে মৃত্যু হয় অগণিত পরিযায়ী পাখির। এই অপরাধে পূর্বে বনদফতর কোন পদক্ষেপ না নিলেও মঙ্গলবার ভোরের ঘটনাটিকে কেন্দ্র করে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা ঘোষণা করেন।
সূত্রের খবর , জমির মালিক পূর্বেও নিজের জমিতে বিষ প্রয়োগ করেছিলেন। প্রাণ হারিয়েছিল একাধিক গৃহপালিত পশু সহ পাখি। এলাকাবাসী বহুবার সতর্ক করে তবুও কারুর কথা গ্রাহ্য করেননি তিনি। একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমত ক্ষুদ্ধ জনগণ। বিষক্রিয়ায় মৃত পাখি ও মুরগির সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। অনেক পাখি জমিতে বিষমিশ্রিত খাদ্য খেয়ে কিছুটা দূরে গিয়ে মারা গেছে বলেও ধারণা প্রকাশ করেছে এলাকাবাসী।
রেঞ্জ অফিসার দূর্বা শেরপা জানান ,“ আমরা এসে প্রায় ৪০ টির মতো মৃত পাখি দেখতে পেলাম। সেগুলি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবো। বন দফতরের কঠোর পদক্ষেপ নেবে। এই ঘটনা পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ।”
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের