নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ কাণ্ড। ২৫ বছরের পুরনো বাড়ি দখলকে কেন্দ্র করে বিশিষ্ট আইনজীবীর পরিবারের নারীদের ওপর শ্লীলতাহানি সহ নৃশংস হামলার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা, টাপুরহাট ফাঁড়ি আর শুকটাবাড়ি অঞ্চলের পুলিশ। তড়িঘড়ি তারা আহতদের আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য MJN মেডিকেল কলেজে ভর্তি করে।

স্থানীয় সূত্রের খবর , দীর্ঘ ২৫ বছর ধরে কলাবাড়ি ঘাটের নিজস্ব জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারির পরিবার। হঠাৎই বৃহস্পতিবার সকালে মনিরুজ্জামানের অনুপস্থিতিতে কিছু স্থানীয় দুষ্কৃতীরা আয়রন রড, বাঁশের লাঠি আর আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ি ভাঙচুর করতে শুরু করে। বাড়িতে উপস্থিত মনিরুজ্জামানের মা, স্ত্রী আর বৌদির ওপর পাশবিক অত্যাচার করে। তাদেরকে বাড়ির ভেতরে গোপন জায়গায় আটকে রেখে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে এবং শ্লীলতাহানি করে। এমনকি ছোট শিশুদেরও রেহাই দেয়নি মদ্যপ দুষ্কৃতীরা।
অ্যাডভোকেট মনিরুজ্জামান ব্যাপারি জানিয়েছেন, "আমরা বারবার বলেছি, জমি সংক্রান্ত বিষয় আইনি পথেই মেটানো হোক। কিন্তু তারা ভাড়াটে গুন্ডা আর মদ্যপ দুষ্কৃতীদের নিয়ে এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাড়ির মা বোনদের শ্লীলতাহানি করে, গোপন ঘরে আটকে রেখে মারধর করে। এমনকি বাড়ি ঘর ভেঙে দেয়। আমার অফিস থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়।আমরা ইতিমধ্যে কোতোয়ালি থানায় একটি লিখিত FIR দায় করেছি। আমরা চাই পুলিশ প্রশাসন ওই মাতাল দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিক।"
অমর খলিফা দ্য কুরআন স্টাডি সেন্টার জলপাইগুড়ি ইউনিটের কনভেনার জানিয়েছেন, "একজন আইনজীবীর পরিবারের ওপর এভাবে হামলা গোটা সমাজের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই নৃশংস ও বর্বর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। জমি বিবাদের নামে যেভাবে নারী ও শিশুদের ওপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে, তা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা।"
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের