নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা। তারই মাঝে ম্যান্ডেভিলা গার্ডেনসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পাশাপাশি, মেয়র ফিরহাদ হাকিমও পৌঁছান পরিস্থিতি সামাল দিতে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে আচমকা আগুন লাগে ম্যান্ডেভিলা গার্ডেনসের বাজারের একটি দোকানে। মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ইঞ্জিন পৌঁছনোর আগেই পাশের আরও একটি দোকান গ্রাস করে আগুন। একে একে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।
খবর পেয়ে দমকল বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন। তবে জলমগ্ন পরিস্থিতি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও পরিষ্কার নয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের