নিজস্ব প্রতিনিধি, করাচি - পানীয় জল, রান্নার গ্যাস ও মারাত্মক বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত পাকিস্তানের বাণিজ্য নগরী করাচি। গত বেশ কিছু দিন ধরেই এই ৩ জরুরি পরিষেবার অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই নজিরবিহীন সংকটের জেরে গোটা শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, করাচির বিস্তীর্ণ অঞ্চলে এই নাগরিক সমস্যা এখন ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে প্রচণ্ড গরমে পুড়ছে পুরো এলাকা, তার ওপর দিনে প্রায় ৮-১০ ঘণ্টা হচ্ছে লোডশেডিং। তাই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। কোথাও কোথাও আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গরমেও মধ্যেও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে বহু এলাকাবাসী চাঁদা তুলে জলের ট্যাঙ্কার ভাড়া করেছেন।
এর পাশাপাশি রান্নার গ্যাসের পাইপলাইনেও সরবরাহ প্রায় বন্ধ। ফলে বহু পরিবারে নিয়মিত রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিপুল বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন তৎপর হলেও এলাকার পর এলাকায় ক্ষোভের আগুন হু হু করে বাড়ছে। তবে সুই সাউদার্ন গ্যাস কোম্পানির দাবি, তাদের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিছু নির্দিষ্ট এলাকার অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমস্যা মেটানোর কাজ চলছে।
করাচির ফেডেরাল বি এলাকার বাসিন্দা মহম্মদ আসিফ 'দ্য ডন'-কে জানান, ‘আমাদের এলাকায় গ্যাসের পাইপলাইনে ঠিকমতো প্রেশার থাকছে না। ফলে বাড়িতে রান্না করা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকে বাড়িতে উনুন জ্বালানো বন্ধ করে দিয়েছেন। প্রতিদিন চড়া দামে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন সংসার চালানো যায়? সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের