নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। ২৭টি বেআইনি নির্মাণ চিহ্নিত হয়েছে বলে জানা পুর ও নগরোন্নয়ন দফতর। সংশ্লিষ্ট বিল্ডার ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁদের ব্ল্যাকলিস্ট করার কথাও স্পষ্ট জানান তিনি।
তারাতলার ঘটনার পরেই নড়েচড়ে বসে রাজ্যের পুর দফতর। কলকাতা-সহ আশপাশের এলাকায় নির্মীয়মাণ একাধিক বহুতলের কাজ বন্ধ রাখা হয়। এরপর সেগুলির নির্মাণ সংক্রান্ত অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অডিটের রিপোর্টই বৃহস্পতিবার প্রকাশ করা হয়। বৃহস্পতিবার IGLUS ভবনে আয়োজিত অনুষ্ঠানে রিপোর্টটি সামনে আনা হয়। কোন নির্মাণে কতটা নিয়মবহির্ভূত কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
পুর ও নগরোন্নয়ন দফতরের রিপোর্টে একাধিক বিচ্যুতির কথাও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাগুলির প্রতিনিধিদের সামনে সেই তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে রাজ্যের পুর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ বক্তব্য রাখেন। তিনি জানান, এখনও পর্যন্ত ২৭টি বেআইনি নির্মাণ চিহ্নিত হয়েছে। ওই নির্মাণগুলির সঙ্গে যুক্ত বিল্ডার ও ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল। যাঁদের বিরুদ্ধে সেনসর করা হয়েছে, তাঁদেরও হাজির থাকতে বলা হয়।
যে সমস্ত ব্যাঙ্ক ওই নির্মাণগুলির জন্য ঋণ দিয়েছিল, তাদের প্রতিনিধিদেরও ডাকা হয়। কেন, কী ভাবে এমন নির্মাণের ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শোনার প্রক্রিয়া চলছে। এরপরেই কড়া ভাষায় সরব হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মাণ সংস্থার প্রতিনিধি, ডেভেলপারদের সামনেই তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাঁর বক্তব্য, চিহ্নিত ২৭ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তাঁদের ব্ল্যাকলিস্ট করার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
অগ্নিমিত্রার কথায়, 'যে ২৭ জন আজ এসেছেন, তাঁদের ব্ল্যাকলিস্ট করা হবে'। কোনও ভাবেই তাঁদের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, বেআইনি নির্মাণ বন্ধ হবে না ভেবেই অনেকে কাজ চালিয়ে যাচ্ছিলেন।পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, নির্মাণের সময় নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব রয়েছে ইঞ্জিনিয়ারদের। তাঁরা সেই দায়িত্ব ঠিক ভাবে পালন করছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইঞ্জিনিয়ারদের উদ্দেশে মন্ত্রীর কড়া বার্তা, কাজ করতে অসুবিধা থাকলে স্বেচ্ছাবসর নেওয়া যেতে পারে। মানুষের জীবন নিয়ে খেলার অধিকার তাঁদের কেউ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। কোনও নির্মাণের প্ল্যান কী ভাবে অনুমোদিত হল, সেই প্রশ্নও তোলেন অগ্নিমিত্রা। এমনকি প্ল্যান পাশের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, নিয়ম না মেনে কোনও নির্মাণের অনুমোদন দেওয়া হয়ে থাকলে তার দায় এড়ানো যাবে না।
একইসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। অগ্নিমিত্রা আবেদন করেন, কোনও বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থার কাছ থেকে মানুষ যেন ফ্ল্যাট না কেনেন। ক্রেতাদের সতর্ক করতেই এমন বার্তা দিয়েছেন তিনি। নির্মাণের বৈধতা যাচাই করেই সম্পত্তি কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
তারাতলার ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে রাজ্যজুড়ে নজরদারি বেড়েছে। অডিটের মাধ্যমে নিয়মভঙ্গের বিষয়গুলি চিহ্নিত করা হচ্ছে। এবার রিপোর্ট প্রকাশের পর সংশ্লিষ্ট বিল্ডার ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কী পদক্ষেপ হয়, সেদিকেই নজর। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কতটা কঠোর হয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের