নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - অন্দরমহলের উঠোনে এখনো বাজে ঢাকের আওয়াজ, এখনো উজ্জ্বল হয় উৎসবের আলো। কালের নিয়মে হারিয়ে গেলেও স্মৃতির পাতায় অমলিন রয়ে গেছে কোতুলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো। প্রায় সাড়ে তিনশো বছরের এই ঐতিহ্য আজও মানুষকে ফিরিয়ে নিয়ে যায় জমিদারি আমলের সেই আভিজাত্যে।

ভদ্র পরিবারের মূল ব্যবসা ছিল লবনের আমদানি-রপ্তানি। কথিত আছে, মনসামঙ্গলের চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ এই ভদ্র পরিবারই। একসময় লবন ব্যবসা ও জমিদারির বিপুল আয়ে কোতুলপুরে গড়ে ওঠে সাতমহলা জমিদারবাড়ি। সেই অন্দরমহলেই শুরু হয় দুর্গাপুজো।

সময়ের সঙ্গে ভদ্র পরিবার ভাগ হলে আলাদা হয়ে যায় পুজোও। এক কালে এই পুজোর জাঁকজমক ছিল চোখ ধাঁধানো রামলীলা পাঠ, যাত্রাপালা, পুতুল খেলা আর মানুষের ভিড়ে গমগম করত গোটা বাড়ি। এমনকি ১৮৮০ সালের সপ্তমীতে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবও এসে উপস্থিত হয়েছিলেন এই পুজো দেখতে।
তবে জমিদারি প্রথা উঠে যাওয়ার পর ধীরে ধীরে কমতে থাকে ঐশ্বর্য। খসে পড়তে শুরু করে মহলবাড়ির পলেস্তরা, ভগ্নপ্রায় হয়ে পড়ে বহু মন্দির। তবু এখনও দাঁড়িয়ে আছে শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গামণ্ডপ, যা স্মরণ করিয়ে দেয় একসময়ের গৌরবময় দিনগুলিকে। পুজোর সময় আজও হাজারো মানুষ ভিড় করেন ভদ্র বাড়ির দুর্গামণ্ডপে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে কিছু মন্দিরের সংস্কারও শুরু হয়েছে।

ভদ্র পরিবারের বৌমা দীপিকা ভদ্র জানান, “আমাদের পরিবারের দুর্গাপুজো শুধু পুজো নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব। প্রায় সাড়ে তিনশো বছরের এই পুজোর সাথে জড়িয়ে আছে বহু মানুষের স্মৃতি, বহু প্রজন্মের গল্প। একসময় জমিদারবাড়ির এই পুজো এতটাই বড় করে হত যে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন। এখন আগের মতো সেই জৌলুস নেই, কিন্তু আমাদের চেষ্টা থাকে পুজোর সেই ঐতিহ্য আর সংস্কৃতি ধরে রাখার। দুর্গা মণ্ডপে পুজো শুরু হলেই আজও গ্রামের মানুষ, আশপাশের মানুষ এসে ভিড় করেন। এই পুজোকে ঘিরেই আমরা সবাই একসূত্রে বাঁধা থাকি।”

৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...