নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশ্বাস। শনিবার ইসলামাবাদে শান্তি বৈঠকে বসতে চলেছে আমেরিকা ইরান। তবে এর আগে ইজরায়েলকে তাদের বেপরোয়া মনোভাব বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবেই বৈঠকে বসবে বলে জানানো হয়েছে। এবার মার্কিন সেনার পর নিরাপত্তা খতিয়ে দেখতে পাকিস্তানে পৌঁছাল ইরানের প্রতিনিধি দল।
সূত্রের খবর , শনিবার ভোরে ইসলামাবাদে নেমেছে মার্কিন বিশেষ বিমান। আমেরিকার প্রতিনিধি দলে রয়েছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স , বিশেষ দূত স্টিভ উইটকফ-সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। দলের নেতৃত্বে আছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। শান্তি চুক্তি নিয়ে আমেরিকাকে বেশকিছু শর্ত দিয়েছে ইরান কারণ বারংবার যুদ্ধবিরতির কথা বলেও ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন , "আমরা আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। এবার মনে হচ্ছে ইতিবাচক বৈঠক হবে।" গতকাল ইসলামাবাদের নিরাপত্তা খতিয়ে দেখতে সেখানে গেছিল প্রায় ৩০ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। এবার দেখার বিষয় দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর আদৌ পাকাপাকিভাবে এই সংঘর্ষ বন্ধ হবে কিনা।
উল্লেখ্য , শান্তি বৈঠকের উদ্দেশ্যে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে বাচ্চাদের স্কুলও। রেড জোন এলাকাগুলিতে অর্থাৎ , যেখানে সংসদ, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, বিলাসবহুল হোটেল সহ দূতাবাস রয়েছে সেখানে বেসরকারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি যে দুই দেশের প্রতিনিধিরা যেন সুষ্ঠভাবে যাতায়াত করতে পারে সেই উদ্দেশ্যে জায়গায় জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে থাকবে পুলিশ বাহিনী। এছাড়াও বন্ধ থাকবে বাজার-হাট।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের