নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতের আমন্ত্রণে ভারত মহাসাগরে এসেছিল ইরানি রণতরী। ফেরার পথে মার্কিন হামলায় ধ্বংস হয়েছে ইরানি রণতরী। মৃত্যু হয় ৮০ জনের। তেহরানের অনুরোধে একটি ইরানি যুদ্ধজাহাজকে কোচি বন্দরে থাকার অনুমতি দিয়েছে ভারত। এই উপকারের জন্য ‘বন্ধু’ ভারতকে ধন্যবাদ জানাল ইরান।
এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতহলি জানিয়েছেন, “ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনার ওপর হামলার পর গোটা পরিস্থিতি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ইরানের নৌবাহিনীর আরও একটি জাহাজ আইআরআইএস লাভান কোচিতে নোঙর করেছে। এর জন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ভারতের কাছে সাহায্য চেয়েছিল ইরান। কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ভারতের কাছে আশ্রয় চাওয়া হয়েছিল তেহরানের তরফে। ১ মার্চ সেই অনুমতি দেয় মোদি সরকার। গত ৭ দিন ধরে ভারত মহাসাগরে রয়েছে আইআরআইএস লাভান। ওই যুদ্ধজাহাজে রয়েছেন মোট ১৮৩ জন কর্মী। ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে রাখা হয়েছে তাঁদের।
শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “ইরানের তরফ থেকে আমাদের কাছে একটি বার্তা এসেছিল। বলা হয়েছিল, তাদের একটি জাহাজ প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। ফলে নিকটবর্তী বন্দরে সেটি নোঙর করতে চায়। ২৮ ফেব্রুয়ারি এই বার্তা পাওয়ার পর ১ মার্চ জাহাজটিকে কোচি বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এটি একটি মানবিক পদক্ষেপ।“
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের