নিজস্ব প্রতিনিধি, মুম্বই - প্রায় ২ সপ্তাহ ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিয়েছে তেহরান। জ্বালানি সঙ্কটে ধুঁকছে বিশ্ব। এই আবহে হরমুজ প্রণালি দিয়ে ভারতের জাহাজ যাতায়াতের অনুমতি দিয়েছে ‘বন্ধু’ ইরান। এবার হরমুজ প্রণালি দিয়ে ভারতের এল তেলবাহী জাহাজ।
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফোনে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় ভারতের বিদেশমন্ত্রী লিখেছেন, “ইরানের বিদেশমন্ত্রীর আরাগাছির সঙ্গে কথা হয়েছে। এই ফোনালাপে ইরানের সাম্প্রতিক যুদ্ধপরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের। আমরা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখছি।“ সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার পর ভারতকে অনুমতি দেয় ইরান।
হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে লাইবেরিয়ান পতাকাবাহী একটি ট্যাঙ্কার এসেছে ভারতে। ট্যাঙ্কারের ক্যাপ্টেন একজন ভরতীয়। জাহাজটির নাম 'শেনলং সুয়েজম্যাক্স'। গত ১ মার্চ সৌদি বন্দর রাস তানুরা থেকে অপরিশোধিত তেল লোড করেছিল ট্যাঙ্কারটি। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ৩ টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলবাহী ট্যাঙ্কার। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের