নিজস্ব প্রতিনিধি, তেহরান – প্রতি মুহূর্তে বদলাচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো আঁধার। ইরানের পরমাণু ঘাঁটিগুলি লক্ষ্য করে আমেরিকা-ইজরায়েল হামলা চালিয়েছে। এমনটাই দাবি করেছে ইরান। তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে শঙ্কা রয়েছে। যদিও ইরানের এই দাবি খারিজ করেছে রাষ্ট্রসংঘের পরমাণু নজরদার সংস্থা।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টার জেনারেল রাফায়েল গ্রসি জানিয়েছেন, “মার্কিন এবং ইজরায়েলি হামলায় ইরানের পরমাণুঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেহরান রিসার্চ রিয়েক্টার সবই অক্ষত রয়েছে। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমার যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।“
তিনি আরও জানিয়েছেন, “ইরানের কোনও পরমাণুঘাঁটি থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনও খবর পাওয়া যায়নি। তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে। বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তাই তেজস্ক্রিয়তা বিকিরণের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। ইরানের বড় শহরগুলির জনবহুল এলাকাগুলি খালি করা প্রয়োজন।“ উল্লেখ্য, আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর থেকে খোঁচা খাওয়া বাঘের মতো আক্রমণ করছে ইরান।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের