নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর শহরে পুলিশে চূড়ান্ত সতর্কতা। শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। এই আন্তর্জাতিক ইভেন্ট ঘিরে গোটা শহরে, বিশেষ করে ময়দান চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি, দর্শকদের সুবিধার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে জারি হয়েছে বিশেষ নির্দেশিকা।
দিল্লির বিস্ফোরণ কাণ্ডের পর থেকেই লালবাজার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ক্রিকেটের পাঁচ দিনের উৎসবকে কেন্দ্র করে ইডেন গার্ডেন্স এবং সংলগ্ন এলাকায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড। দুই দলের হোটেল থেকে মাঠ পর্যন্ত যাতায়াতের পথে থাকবে কড়া নজরদারি। প্রতিদিনই থাকবে একই মাত্রার নিরাপত্তা বলবৎ।
১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ময়দান ও ইডেনের আশেপাশে সমস্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। পণ্যবাহী গাড়ির বিকল্প রুট হিসেবে খোলা থাকবে পোস্ট অফিস মার্কেট–সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার পথ।
ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী, ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোষ্ঠ পাল সরণি ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আদালতগামী গাড়িগুলিকে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। রাস্তার ধারে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ম্যাচ চলাকালীন।
দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগগামী বাস ও মিনি বাস যাবে রাসমণি অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও জওহরলাল নেহরু রোড হয়ে। উত্তর কলকাতা থেকে আসা বাসগুলি চলবে সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বিবাদী বাগ ও রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে। ছোট গাড়ি ও বাইকচালকদের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের