6a48f62f980d4_Gallery_1783166436118
জুলাই ০৪, ২০২৬ বিকাল ০৫:৩৫ IST

ই-রিকশা হ্যাক করলেই ৩ বছরের জেল, ৫ লক্ষ জরিমানা! কড়া নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ই-রিকশার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্র। এই ধরনের সন্দেহজনক অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেআইনিভাবে কোনও যানবাহনের সিস্টেমে ঢুকে সেটিকে অচল করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। অভিযুক্তের ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লক্ষ টাকা পর্যন্ত।

সম্প্রতি সমাজমাধ্যমে কয়েকটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে কাছাকাছি থাকা ই-রিকশার সঙ্গে ব্লুটুথে সংযোগ স্থাপন করছেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই যানগুলিকে বন্ধ করে দিচ্ছেন। অভিযোগ, BAT-BMS নামে একটি অ্যাপ ব্যবহার করেই এই কাজ করা হচ্ছিল।

ভিডিওগুলি সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে কেন্দ্র। শনিবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণ এ নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এমন দুটি অ্যাপ সরকারের নজরে এসেছে। সেগুলিকে দ্রুত প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু অ্যাপ মুছে ফেললেই সমস্যার সমাধান হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কারণ অন্য উপায়ে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করা হতে পারে।

বিশেষজ্ঞদের বক্তব্য, কিছু ই-রিকশা ও বৈদ্যুতিক দু'চাকার যানবাহনে ব্লুটুথ-সক্ষম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে এই সিস্টেমে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকে না। ফলে ১০ থেকে ১৫ মিটার দূর থেকেও কেউ ব্লুটুথের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারে। এরপর ব্যাটারির ডিসচার্জ ফাংশন বন্ধ করে দিলে মোটরে বিদ্যুৎ সরবরাহ থেমে যায়। এর ফলে চলন্ত অবস্থাতেও যানবাহন আচমকা বন্ধ হয়ে যেতে পারে।

BAT-BMS ধরনের অ্যাপের আসল উদ্দেশ্য অবশ্য অন্য। সাধারণভাবে এই সফটওয়্যার ব্যাটারির চার্জ, ভোল্টেজ, কারেন্ট ও তাপমাত্রার তথ্য দেখায়। পাশাপাশি প্রতিটি ব্যাটারি সেলের অবস্থাও জানা যায়। ব্যাটারির চার্জিং ও ডিসচার্জিং সংক্রান্ত কিছু নিয়ন্ত্রণও এর মাধ্যমে করা সম্ভব। কিন্তু সেই সুবিধাকেই অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। আর সেখান থেকেই তৈরি হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বড় উদ্বেগ।

ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে চলন্ত অবস্থায় দূর থেকে ই-রিকশা বন্ধ করে দেওয়া গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই শুধু অ্যাপ সরিয়ে ফেলাই নয়, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দিকেও জোর দিচ্ছে কেন্দ্র। ভবিষ্যতে এই ধরনের অপব্যবহার রুখতে নতুন পদক্ষেপও নেওয়া হতে পারে।

সাইবার আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা আইন কমিশনের চেয়ারম্যান পবন দুগ্গাল এই বিষয়ে কড়া সতর্কবার্তা দেন। তাঁর মতে, কোনও ই-রিকশার কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করে সেটিকে বিকল করে দেওয়া তথ্যপ্রযুক্তি আইনের অধীনে গুরুতর অপরাধ। তিনি বলেন, 'এটিকে কোনওভাবেই মজা বা খেলা বলে ভাবা উচিত নয়। বেআইনিভাবে কোনও যানবাহনের ডিজিটাল সিস্টেমে প্রবেশ করা আইনের চোখে অপরাধ। এর জন্য তিন বছর পর্যন্ত জেল এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে'।

আরও পড়ুন

পাহাড় ধসে চাপা পুরো গ্রাম, নিখোঁজ ৩৫, মৃত ৩! মহারাষ্ট্রে বৃষ্টির তাণ্ডব
জুলাই ০৬, ২০২৬

৩৫ জনের এখনও খোঁজ নেই! পুণের পাহাড়ি গ্রামে ভয়াবহ ধস, উদ্ধারকাজে এনডিআরএফ

সর্বনাশীর হাতে নাতির মৃত্যু , শোকের মধ্যেই প্রাণ হারালেন কেতনের ঠাকুরদা
জুলাই ০৫, ২০২৬

নাতির খুনের খবরে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠাকুরদা

পহেলগাঁও হামলার যোগ, ৬ ভারতীয়-সহ ২৩ জন জঙ্গি ঘোষনা কেন্দ্রের
জুলাই ০৪, ২০২৬

পহেলগাঁও হামলার যোগ, অনুপ্রবেশ থেকে অস্ত্র পাচারের অভিযোগ! ২৩ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের

তামিলনাড়ুতে ধৃত ৫০ বাংলাদেশি! কড়া পাহারায় হাওড়া এক্সপ্রেসে বাংলার পথে
জুলাই ০৪, ২০২৬

কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে, এবার বাংলার পথে ৫০ বাংলাদেশি! সীমান্তে বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ

২২ বছর পর দেশ পেতে পারে উপপ্রধানমন্ত্রী! জল্পনায় দুই হেভিওয়েট নাম
জুলাই ০৪, ২০২৬

মন্ত্রিসভা ও সংগঠনে বড়সড় রদবদলের আভাস! নতুন পদের দৌড়ে অমিত শাহ ও নীতীশ কুমারের নাম নিয়ে আলোচনা

বিয়ে হবেই না! ভাইরাল চ্যাটে নতুন রহস্য, তদন্তে সিয়ার অজ্ঞাত পরিচয়ের বন্ধুর খোঁজ
জুলাই ০৪, ২০২৬

কেতন হত্যা মামলায় নতুন মোড়! সিয়ারবন্ধুর সঙ্গে কথোপকথন ঘিরে জোর চর্চা, খতিয়ে দেখছে পুলিশ

মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য বাংলাদেশে
জুলাই ০৪, ২০২৬

কলাবাগান থেকে উদ্ধার পচাগলা দেহ, গ্রেফতার ছেলে
 

৪৫ দিন ধরে নিখোঁজ স্বামী, শেষমেশ টাইলসের নিচে মিলল পচা লাশ! আগ্রায় গৃহবধূর হাড়হিম করা কাণ্ড
জুলাই ০৪, ২০২৬

স্বামীকে খুন করে বাথরুমের মেঝেতে দেহ পুঁতে রাখার অভিযোগ! উদ্ধার পচাগলা দেহ, গ্রেফতার স্ত্রী

অফিস থেকে চা-পাতা ও বিস্কুট চুরি! বরখাস্ত ১৭ বছরের কর্মী, শেষে বড় রায় আদালতের
জুলাই ০৩, ২০২৬

১৭ বছরের কর্মজীবনের পর চাকরি খোয়াতে হয়েছিল, শাস্তিকে ‘অতিরিক্ত কঠোর’ বলে মন্তব্য আদালতের

চলন্ত টোটো হঠাৎ থামছে মাঝরাস্তায় ! অ্যাপ ঘিরে বাড়ছে আতঙ্ক
জুলাই ০৩, ২০২৬

স্মার্টফোনের মাধ্যমে দূর থেকেই বন্ধ করে দেওয়া যাচ্ছে গাড়ি

টোল প্লাজায় এলপিজি ট্যাঙ্কারের ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু ৫, পুড়ে ছাই একাধিক যান
জুলাই ০৩, ২০২৬

টোল বুথে ধাক্কার পর আগুনের লেলিহান শিখা, আহত বেশ কয়েক জন

মেঘালয় খুনকাণ্ডে সোনমের জয়! বহাল থাকল জামিন
জুলাই ০৩, ২০২৬

হাই কোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপে অনীহা শীর্ষ আদালতের, আপাতত জেলের বাইরেই থাকছেন অভিযুক্ত স্ত্রী

খুনের পর সিয়া-চেতনের সঙ্গে দেখা! পুলিশের নজরে চেতনের সহপাঠী
জুলাই ০৩, ২০২৬

কেতন হত্যা মামলায় নতুন মোড়! চেতনের সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

হোয়াটসঅ্যাপের 'ইউজারনেম' ফিচার ঘিরে বিতর্ক! মুখ খুলল মেটা
জুলাই ০২, ২০২৬

সাইবার প্রতারণার আশঙ্কায় কেন্দ্রের নোটিস, নিরাপত্তা নিয়ে আশ্বাস সংস্থার

খুনের কয়েক দিন আগে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও! কেতন হত্যা মামলায় সামনে নতুন তথ্য
জুলাই ০২, ২০২৬

স্ন্যাপচ্যাটের ভিডিও ঘিরে বাড়ছে রহস্য, সিয়া-চেতনের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন

TV 19 Network NEWS FEED

আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের! দুই বিদেশিনীকে অপহরণ করে গনধর্ষন, গ্রেফতার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়

আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের! দুই বিদেশ...

দুই বিদেশি মহিলাকে অপহরণ-গণধর্ষণের অভিযোগ! আটক উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয...

১২৬ দিন পর খামেনেইয়ের দাফন! ইসলামী রীতিতে বিরল ঘটনা, কারণ জানাল ইরান

১২৬ দিন পর খামেনেইয়ের দাফন! ইসলামী রীতিতে বিরল ঘটন...

৪ মাস পর শেষকৃত্য! কেন এত দেরিতে সমাহিত করা হচ্ছে খামেনেইকে?

মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য বাংলাদেশে

মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য বাংলাদে...

কলাবাগান থেকে উদ্ধার পচাগলা দেহ, গ্রেফতার ছেলে 

১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আট দিন! ভেনেজুয়েলায় জীবিত উদ্ধার হল যুবক

১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আট দিন! ভেনেজুয়েলায় জীবিত...

ভয়াবহ ভূমিকম্পের পরেও হার মানেননি উদ্ধারকর্মীরা, ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

জুলাই থেকেই তাণ্ডব চালাতে পারে শক্তিশালী এল নিনো! জাতিসংঘের সতর্কবার্তায় উদ্বেগ বিশ্বজুড়ে

জুলাই থেকেই তাণ্ডব চালাতে পারে শক্তিশালী এল নিনো!...

খরা, অতি বৃষ্টি ও তাপপ্রবাহের আশঙ্কা! আগামী কয়েক মাসে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে প...